,

সহজ ৩টি ধাপে তৈরি করে ফেলুন মজাদার মালাই লাড্ডু (রেসিপি ও ভিডিও)

maxresdefault (1)_1নিউজ ডেস্ক : মিষ্টি প্রায় বেশিরভাগ বাঙালিরা খেতে পছন্দ করেন। একটু ভালো খাওয়া দাওয়া করার পর ডের্জাট হিসেবে প্রায় সব বাসাতে মিষ্টি রাখা হয়। আর তা যদি হয় লাড্ডু, তবে তো কোন কথাই নেই। ছোট বড় সবাই লাড্ডু খেতে পছন্দ করে। কিন্তু সবসময় কি আর দোকান থেকে লাড্ডু কিনে আনা সম্ভব হয়? হয় না। এখন থেকে আর দোকানের লাড্ডুর জন্য অপেক্ষা করতে হবে। নিজেই সহজ তিনটি ধাপে তৈরি করে নিতে পারবেন মালাই লাড্ডু।

উপকরণ:

১/২ কাপ(১০০ গ্রাম) কনডেন্সড মিল্ক
২৫০ গ্রাম ছানা
৪-৫ ফোঁটা খাবারের রং
২-৩ ফোঁটা গোলাপ জল
১/২ চা চামচ এলাচ গুঁড়ো
প্রণালী:

১। প্রথমে হাতের তালু দিয়ে ছানা খুব ভাল করে মথে নিন।

২। এবার একটি নন-স্টিক প্যানে ছানা, কনডেন্সড মিল্ক ভাল করে মিশিয়ে অল্প আঁচে চুলায় জ্বাল দিন।

৩। আস্তে আস্তে নাড়তে থাকুন।

৪। মিশ্রণটি ঘন না হওয়ার পর্যন্ত নাড়তে থাকুন।

৫। ছানা আঠালো হয়ে এলে চুলা নিভিয়ে দিন। এরপর এতে গোলাপ জল, খাওয়ার রং মিশিয়ে নিন।

৬। তারপর একটি প্লেটে ছানা ঢেলে রাখুন। হাতে অল্প পরিমাণ ছানা নিয়ে গোল গোল লাড্ডু তৈরি করে নিন।

৭। এলাচ গুঁড়ো এবং জাফরন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মালাই লাড্ডু।

ইউটিউব চ্যানেল:Nestle Milkmaid

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা