,

এক আজরাইল এত জান কবজ করে কীভাবে? (ভিডিও)

shutterstockনিউজ ডেস্ক : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৪০তম পর্বে চিঠির মাধ্যমে ঢাকার উত্তরখান থেকে নূর মহল বেগম আজরাইলের জান কবজ সম্পর্কে জানতে চেয়েছেন। অনুলিখনে ছিলেন মনিরুজ্জামান মনু।
প্রশ্ন : পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে শত শত মানুষ মারা যায়। কিংবা কোনো দুর্ঘটনায় একই সাথে কয়েকশ মানুষ মারা যায়। এক আজরাইল এত জান কবজ করে কীভাবে?
উত্তর : আল্লাহতায়ালা কোরআনের মধ্যে বলেছেন, এরপর তাদের মৃত্যু প্রদান করে আমাদের রসুলগণ। মানে এরা হল দূত যারা মালাকুল মউতের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ ফেরেশতা রয়েছে যারা মালাকুল মউতের সহযোগী হিসেবে কাজে লিপ্ত রয়েছে। সুতরাং মালাকুল মউত সবখানে কাজ করতেছে, ব্যাপারটি এমন নয়। আর বাকি এ বিষয় সম্পর্কে এত গবেষণার মধ্যে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। মানে এই অনুসন্ধান আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আল্লাহ সুবহানাহুতায়ালা কীভাবে করবেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে রেখেছেন। তথ্য এবং ভিডিও সূত্র: এনটিভি অনলাইন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা