বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শরণার্থী না নিলে দেশের ওপর জরিমানা : ইইউ কমিশন

 

আন্তর্জাতিক ডেস্ক :ক্রমবর্ধমান শরণার্থী সংকট নিরসনে ইউরোপের শরণার্থী নীতিকে পুনর্গঠন করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। প্রস্তাবনায় বলা হয়েছে, পুর্নগঠিত শরণার্থী নীতি অনুসারে যার যার ভাগের শরণার্থী নিতে যদি কোন দেশ অস্বীকৃতি জানায় তাহলে শাস্তি হিসেবে আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে সংশ্লিষ্ট দেশকে।

mediterranean migrant crisis_1806_28733

 

কমিশনের কার্যনির্বাহী কর্মকর্তারা প্রত্যেক আশ্রয়প্রার্থীকে ফিরিয়ে দেয়ার জন্য জরিমানার পরিমাণ ২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার ধার্য করার পরিকল্পনা করছেন।কমিশন জানিয়েছে, ‘আমরা শরণার্থী নীতিকে এমনভাবে পরিবর্তন করতে চাই যাতে শরণার্থী সংক্রান্ত আভ্যন্তরীণ সমস্যাগুলো সহজেই দূর করা যায়।’ তবে এই সংস্কারের জন্য সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সমর্থন যেমন প্রয়োজন হবে, তেমনি প্রয়োজন হবে সংখ্যাগরিষ্ট ইউরোপীয় পার্লামেন্টের সদস্যর সমর্থন।

 

 

ইইউ কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেছেন, তুরস্কের সাথে সম্পাদিত শরণার্থী চুক্তি সফলভাবে কার্যকর হওয়ায় ইউরোপে শরণার্থী সংকট অনেকটা কমে গেছে। এবার ইইউ শরণার্থীনীতি পরিকল্পনা অনুযায়ী সংস্কার করা গেলে বিদ্যমান বাধা আরো কমে যাবে বলেও তারা আশা করছেন তারা।উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত তুরস্ক হয়ে প্রায় ১০ লাখ শরণার্থী ইউরোপে প্রবেশ করেছে। চলতি বছরেই ঢুকেছে ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। শরণার্থীতের চাপ কমাতে ১৯ মার্চ তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি শরণার্থী চুক্তি স্বাক্ষরিত হয়। তাতেও তাদের শরণার্থীদের চাপ কমাতে পারছে না। এছাড়া শরণার্থী ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইউরোপের অনেক দেশ।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব