,

নিশা দেশাই আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দুই দেশের মধ্যে থাকা উদ্বেগজনক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন নিশা দেশাই।

untitled-1_126467

আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি দিয়েছে।এ সফরের বিষয়ে মার্কিন দূতাবাস জানিয়েছে, দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দুই দেশের মধ্যে থাকা উদ্বেগগুলো নিয়ে আলোচনা করবেন নিশা দেশাই। সফরকালে তিনি বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

 

 

এছাড়াও বাংলাদেশের মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।তিন দিনের এক সফরে বুধবার ঢাকা এসেছেন নিশা দেশাই। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পরারষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে এক টুইট বার্তায় নিশা দেশাই বলেন, বাংলাদেশে চলমান হত্যাকা- ও সন্ত্রাসবাদ দমনে ঢাকার সঙ্গে ওয়াশিংটন একযোগে কাজ করবে।

 

 

সাম্প্রতিক সময়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ভাল যাচ্ছে না। সর্বশেষ ঢাকাস্থ মার্কিন দূতের সাবেক নিরাপত্তা কর্মীর হত্যা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে দেশটি। এ ঘটনার পর থেকে বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন সরকার। এ বিষয়ে ওয়াশিংটন ডিসি বার্তাও দিয়েছে। তারপরেই নিশা দেশাইর বাংলাদেশ সফরকে বিশেষ নজরে দেখছেন কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা।

এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকা সফরে এলেন নিশা। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন তিনি। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা