,

বিরল বয়সজনিত রোগে আক্রান্ত মুম্বাই কিশোরের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক : বিরল জিনগত রোগে আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ের ১৫ বছর বয়সী কিশোর নিহাল বিটলার মৃত্যু ঘটেছে। মঙ্গলবার তেলেঙ্গানা রাজ্যের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। প্রোগারিয়া রোগে আক্রান্ত হওয়ার ফলে স্বাভাবিকের তুলনায় ৮ গুণ বেশি গতিতে তার বয়স বৃদ্ধি পেয়েছিল।

2016_05_04_18_18_53_EGhX1HKP3Y950c7itc2fs6QW4TW8b1_original

প্রোগারিয়া নামের এই বিরল রোগের বিরুদ্ধে ভারতে প্রচারণার কেন্দ্রে ছিলেন কিশোর নিহাল বিটলা। বোস্টনের একটি হাসপাতালে আয়োজিত প্রোগারিয়া নির্মূলের প্রচেষ্টায় আয়োজিত ডাক্তারদের এক ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নেয়ার জন্য নিহাল বিটলা ভারতের প্রোগারিয়া আক্রান্ত আরও ৬০ জন রুগিকে খুঁজে বের করার চেষ্টা করেন। তখনই তিনি সংবাদ মাধ্যমের হেডলাইনে চলে আসেন।

তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই রোগের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে একটি ক্যাম্পেইন করেছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি #HatsOnForProgeria নামের একটি প্রচারণায় অগ্রগামী ভূমিকা পালন করেছেন।

আরও অবাক করা সংবাদ হচ্ছে, ফেসবুক পেইজ ‘হিউম্যানস অব বোম্বে’তে নিহালের গল্প সবার নজরে এলে তিনি গত ডিসেম্বরে বলিউড অভিনেতা আমির খানের সাথে সাক্ষাৎ করেন। নিহাল আমির খানের ভক্ত ছিলেন। ভারতের সামাজিক মাধ্যমে নিহাল ছিলেন সংগ্রামী ও সবার প্রিয় একটি চরিত্র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা