,

ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতায় চালের গুঁড়া!

 

লাইফস্টাইল ডেস্ক : রোদে পোড়া দাগ ও ত্বকের মরা চামড়া দূর করার পাশাপাশি ত্বক সুস্থ রাখতে ব্যবহার করতে পারেন চালের গুঁড়া দিয়ে তৈরি ফেসপ্যাক। সব ধরনের ত্বকের জন্যই কার্যকর এই ফেসপ্যাকগুলো। চালের গুঁড়ায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও এমন কিছু উপাদান যা ত্বকের অতিরিক্ত তেল শুষে ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। জেনে নিন কীভাবে চালের গুঁড়ার ফেসপ্যাক তৈরি করবেন-

skin-700x336

* চালের গুঁড়া, বেসন ও মধু
ত্বকের মরা চামড়া দূর করে উজ্জ্বলতা বাড়াবে এই ফেসপ্যাকটি। ২ টেবিল চামচ চালের গুঁড়া, ২ টেবিল চামচ বেসন ও ৩ চা চামচ মধু একসঙ্গে মেশান। মিশ্রণটি পুরু করে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।

 

 

* চালের গুঁড়া, কমলা, দই ও আপেল
কমলা ও আপেল ব্লেন্ডারে দিয়ে রস করুন। ২ টেবিল চামচ দই ও ২ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে ৩ টেবিল চামচ কমলা ও আপেলের রস মেশান। মিশ্রণটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ফলে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকে পুষ্টি যোগাবে ভেতর থেকে। দই ত্বককে নরম ও কোমল করলেও চালের গুঁড়া ত্বকের মরা চামড়া ও ব্রণ দূর করবে।

 

 

* চালের গুঁড়া, হলুদ ও লেবু
২ টেবিল চামচ হলুদ গুঁড়া, ২ টেবিল চামচ চালের গুঁড়া ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন পুরু করে। ২৫ মিনিট পর মিল্ক সোপ ও কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে ব্রণ ও ত্বকের কালচে দাগ। হলুদ প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসবে ত্বকে।

 
* চালের গুঁড়া, দুধ ও কোকো পাউডার
২ টেবিল চামচ চালের গুঁড়া, ২ টেবিল চামচ কোকো পাউডার ও দুধ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। কুসুম গরম পানি ও মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। রোদে পোড়া দাগ দূর করার জন্য এই ফেসপ্যাকটি খুবই কার্যকরী। পাশাপাশি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক নরম করে এটি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট