,

ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়টি হাস্যকর: মির্জা ফখরুল

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ হাস্যকর ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার বিকেলে থ্যাইল্যান্ডের ব্যাংকক থেকে চিকিৎসা শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

fakhrul_dhakareport_25286

 

বিএনপির মহাসচিব বলেন, মুক্তিযুদ্ধের সময় ড. ওসমান ফারুক দেশেই ছিলেন না। বিএনপিকে কোণঠাসা করতেই ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের অবশ্যই তদন্ত হওয়া উচিত।মির্জা ফখরুলের সঙ্গে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপির আরেক শীর্ষ নেতা তরিকুল ইসলাম।

 

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুলের সঙ্গে ছিলেন স্ত্রী নার্গিস ইসলাম ও ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত। দলের দুই নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।গত ২৮ এপ্রিল ফখরুল ব্যাংকক যান। সেখানে ব্রামরুনগ্রাড হসপিটালে তিনি চিকিৎসা নেন। তার ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সুপ্রিম কোর্ট তার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে গত বছরের জুলাই মাসে তাকে জামিন দেয়।

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’