,

গরমে হিটস্ট্রোক এড়াতে যা খাবেন

19105-boroস্বাস্থ্য ডেস্ক : গরম পড়েছে বেশ। গরম আরও বাড়বে। তীব্র রোদ আর গরমে দেখা দেয় নানারকম শারীরিক অসুস্থতা। এগুলোর মধ্যে হিটস্ট্রোক একটি।

হিটস্ট্রোক কী?
শরীর প্রাকৃতিকভাবেই নিজেকে শীতল রাখতে পারে। ঘামের মাধ্যমে শরীরের ভেতরকার তাপ বের হয়ে যায়। কিন্তু যখন ডিহাইড্রেশন দেখা দেয় তখন নিজেকে ঠাণ্ডা রাখার জন্য শরীর যথেষ্ট পরিমাণ ঘাম উৎপন্ন করতে পারে না। ফলে দেহের তাপমাত্রা বাড়তে থাকে। কখনও তাপমাত্রা বেড়ে ১০৪ ডিগ্রি বা এর উপরে উঠে যায়। এসময় হিটস্ট্রোক হতে পারে।

লক্ষণঃ-

• মাথা ঘোরা
• মাথাব্যথা
• বিভ্রান্তি, ক্লান্তিবোধ
• অজ্ঞান হয়ে যাওয়া
• ঘাম না হওয়া ও ত্বক শুষ্ক হয়ে যাওয়া
• দ্রুত হৃৎস্পন্দন
• বমিভাব

হিটস্ট্রোক এড়াতে যা খাবেনঃ-

পানি: সারাদিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। গরমে শরীরে পানির চাহিদা বেড়ে যায়। প্রতি ২০ মিনিটে অর্ধেক গ্লাস পানি পান করুন।

সেলারি জুস: ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিনের সঙ্গে সঙ্গে পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস ও ক্লোরাইড বের হয়ে যায়। সেলারি জুস পারফেক্ট রিহাইড্রেটর। এতে রয়েছে পটাশিয়াম ও প্রাকৃতিক সোডিয়াম। প্রতিদিন সেলারি জুস খেলে শরীরে তাপ সহ্যক্ষমতা বাড়বে।

ঠাণ্ডা সবজি ও ফলমূল: শসা, রান্না করা বীট, বাঁধাকপি, সেলারি, শতমূলী, মটরশুটি, গাজর, ছোলা, ব্রোকোলি, ফুলকপি, তরমুজ, নাশপাতি, বেদানা, কলা, আম, ব্লু-বেরি, ক্যানবেরি, আঙুর, আনারস, আম, পেঁপে, নারকেল, অ্যাভোকাডো ইত্যাদি খান।

ফ্লেভারড ওয়াটার: চিনি ও আর্টিফিশিয়াল সুইটনার ছাড়া পানিতে লেবু, শসা, মালটা, কমলা বা স্ট্রবেরির স্লাইস দিন। কয়েক ঘণ্টা ঢেকে রাখুন। খাওয়ার সময় চাইলে লেবুর রসও মেশাতে পারেন।

হারবাল: তুলসি, পুদিনা, ধনেপাতা শরীরকে ঠাণ্ডা রাখে।

যা খাবেন নাঃ-
• ভাজা খাবার
• প্রক্রিজাত করা মাংস
• অ্যালকোহল
• ক্যাফেইন
• উষ্ণ মসলা- গোলমরিচ, রসুন, লবঙ্গ, দারুচিনি, আদা, জয়ফল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে