,

গাড়িতে সাংবাদিক আইনজীবী পুলিশ ‘স্টিকার’ নিষিদ্ধ

dmp_asaduzzaman__11824_1462346763নিউজ ডেস্ক : সংবাদপত্রের, পুলিশের এবং আইনজীবী লেখা ‘আলগা স্টিকার’ ব্যবহার করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে দাবি করে ব্যক্তিগত গাড়িতে স্টিকার ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বেলা ১১ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা জানান

তিনি বলেন, বর্তমানে দেখা যাচ্ছে অপরাধীরা নিরাপদে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করতে গাড়ীতে সাংবাদিক, আইনজীবী এমনকি হাতে লেখা পুলিশের স্টিকারও ব্যবহার করেন। পুলিশও অনেক সময় এ ধরনের স্টিকার দেখে অপরাধী শনাক্ত করতে পারে না। এ সমস্যা এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা প্রকৃত সাংবাদিক তাদের প্রতিষ্ঠানের লোগোযুক্ত-স্টিকার ব্যবহার করতে হবে। অন্যান্যদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

রাজধানীকে যানজট মুক্ত করতে উল্টোপথে গাড়ী চালালে এবং অবৈধভাবে পার্কিং করলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। যারা গাড়িতে বেআইনিভাবে হাইড্রোলিক হর্ন ব্যবহার করছেন তাদেরও সেটি খুলে ফেলার আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা