,

ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

BNP20151111160713নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে আনা মুক্তিযুদ্ধকালীন হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ব্যাপার প্রাথমকি তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বুধবার রাজধানীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওসমান ফারুকের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ সময় তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক মিয়া বলেন, ড. ওসমান ফারুকের নামে একাত্তরের স্বাধীনতাযুদ্ধে সংঘটিত হত্যা, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

তিনি জানান, ১৯৭১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত এমন ১১ জনের একটি তালিকা নিয়ে তদন্ত সংস্থা প্রাথমিক তদন্ত শুরু করেছে।

তিনি আরও জানান, এই ১১ জনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কৃষি অর্থনীতি বিভাগের রিডার ওসমান ফারুকের নাম আছে। বাকিদের অধিকাংশও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মকর্তা ছিলেন।

এদিকে সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধ মামলায় ময়মনসিংহ-জামালপুরের ৮জন এবং পটুয়াখালীর ৫জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।

এরমধ্যে পটুয়াখালীর ৫ জন হলেন- এছাহক শিকদার, আব্দুল গনি, মোহাম্মদ আউয়াল, মোহাম্মদ আব্দুস সাত্তার, সোলায়মান মৃধা। তারা সবাই তৎকালীন পটুয়াখালী জেলা মুসলিম লীগ ও জামায়াতের সদস্য ছিলেন।

তাদের বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা নির্যাতনসহ মোট ১৬টি মানবতা বিরোধী অভিযোগ আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা