,

এবার সাব্বিরের সেঞ্চুরি

DPLস্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আইকন ক্রিকেটারদের মধ্যে এবার সেঞ্চুরি পেয়েছেন সাব্বির রহমান। মুশফিকের পর এই আসরে সেঞ্চুরি পাওয়া জাতীয় দলের দ্বিতীয় কোনো আইকন ক্রিকেটার হলেন তিনি। এর আগে লিগের দ্বিতীয় রাউন্ডে সাভারে ভিক্টোরিয়ার বিপক্ষে ১০৪ করে আইকনদের মধ্যে প্রথম সেঞ্চুরি করেছিলেন মোহামেডানের মুশফিকুর রহিম। অন্যদিকে একই রাউন্ডে মিরপুরে ১০ রানের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি আর এক আইকন তামিম ইকবাল। এ ছাড়া লিস্ট-এ ক্রিকেটে এটি সব্বিরের ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি।

বুধবার মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে পুরোপুরি ১০০ রান করে আউট হন সাব্বির। এই ইনিংস খেলতে তিনি বল খরচ করেন ৯৭টি। আর ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে। এদিন তিনি শত রান পূর্ণ করার পর শফিউল ইসলামের বলে মুক্তার আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। আর এরই মধ্য দিয়ে আসরের চতুর্থ রাউন্ডের প্রথম ম্যাচে এসে সেঞ্চুরির দেখা পেয়েছে তার ব্যাট।

তার সেঞ্চুরির ওপর ভর করে এদিন প্রাইম ব্যাংক নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৩১৮ রানের একটি ফাইটিং স্কোর দাঁড় করায় শেখ জামালের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা