,

সুন্দরবনে অগ্নিকাণ্ড : ধানসাগর স্টেশন কর্মকর্তা বহিষ্কার

photo-1462340345নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনে চতুর্থ দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. সুলতান মাহমুদকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার সকালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. শহীদুল ইসলাম বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন।

শহীদুল জানান, সুন্দরবনের ধানসাগর স্টেশনের তুলাতলা এলাকায় চতুর্থ দফা অগ্নিকাণ্ডের ঘটনায় সুলতান মাহমুদকে বহিষ্কার করা হয়। এর আগে দ্বিতীয় ও তৃতীয় দফা অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁকে প্রত্যাহার করে চাঁদপাই রেঞ্জ অফিসে বদলি করা হয়েছিল। কিন্তু দায়িত্ব দেওয়ার পরপরই সুন্দরবনের তুলাতলা এলাকায় চতুর্থ দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ কারণে দায়িত্বে অবহেলার দায়ে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর পরিবর্তে সুন্দরবনের করমজল স্টেশন কর্মকর্তার দায়িত্ব পালনকারী আজাদ কবিরকে ধানসাগর স্টেশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএফও জানান, সুন্দরবনের অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আজ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করবে।

গত ২৭ এপ্রিল সুন্দরবনের তুলাতলায় চতুর্থ দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিন দিন চেষ্টার পর গত শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হন। এ সময়ের মধ্যে সুন্দরবনের ব্যাপক এলাকায় গাছ পুড়ে যায়। এখনো ওই এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে পোড়া গাছের সারি।

আগুনের তাপে সুন্দরবনের সুন্দরী, গেওয়া, গরানসহ বহু গাছ শুকিয়ে গেছে। অনেক গাছের নিম্নাংশ পুড়ে গেছে।

গত ১৮ এপ্রিল তৃতীয় দফা, ১৩ এপ্রিল দ্বিতীয় দফা ও ২৮ মার্চ প্রথম দফায় সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথম দফা অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি। পরের তিনবারের ঘটনায় ২২ জনকে আসামি করে তিনটি মামলা করেছে বন বিভাগ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা