,

নিশা দেশাই ঢাকায়

1119নিউজ ডেস্ক : তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। বুধবার সকাল ৮টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্র জানায়, সফরে বিসওয়াল সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা সংক্রান্ত দু’পক্ষের যেসব উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন।

এছাড়া তিনি স্থানীয় মানবাধিকার সংস্থা এবং সুশীল সমাজের সঙ্গেও আলোচনা আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের সঙ্গে টাউন হল বৈঠক করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে নিশা দেশাই বৈঠক করতে পারেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় কেরি সম্প্রতি কলাবাগানে জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যা নিয়ে উদ্বেগ জানান। হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে পদক্ষেপ নেয়ারও অনুরোধ জানান তিনি। তখনই কেরি বিসওয়ালের ঢাকা সফরের বিষয়টি জানিয়েছিলেন।

২০১৩ সালের শেষে বাংলাদেশের রাজনৈতিক অরাজকতার সময় ঢাকা সফরে আসেন নিশা দেশাই। তিন দিনের ওই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি আরও কয়েকবার ঢাকায় এসেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা