,

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের ফেসপ্যাক

 

 
লাইফস্টাইল ডেস্ক : ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের ফেসপ্যাক
কাঁচা হলুদে আছে অ্যান্টি এজেনিং উপাদান যা ত্বকের বলিরেখা দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। কাঁচা হলুদ আমরা একেকজন একেক ভাবে ব্যবহার করে থাকি। কিন্তু ত্বকের ধরণ অনু্যায়ী কাঁচা হলুদের প্যাকে রয়েছে ভিন্নতা। ত্বকের ধরণ ও প্রয়োজন অনুযায়ী কাঁচা হলুদের প্যাক ব্যবহার করা উচিত। চলুন জেনে নিই কোন ত্বকে কোন প্যাকটি কার্যকর-

faspag20160501045420

শুষ্ক ত্বকের জন্য হলুদ এবং বেসনের প্যাক
২ চা চামচ বেসন, ১ চা চামচ চন্দনের গুঁড়ো, ১ চা চামচ দুধের সর এবং এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনার ত্বক যদি অনেক শুষ্ক হয়, তবে কয়েক ফোঁটা বাদাম তেল ব্যবহার করতে পারেন।

তৈলাক্ত ত্বকের জন্য টক দই এবং হলুদের প্যাক
২ চা চামচ টক দই, ১ চা চামচ মুলতানি মাটি, গোলাপ জল এবং এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে প্যাক তৈরি করে নিন। আপনি চাইলে এতে চন্দনেরগুঁড়ো ব্যবহার করতে পারেন। এই প্যাকটি ভালো করে মুখ এবং ঘাড়ে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সংবেদনশীল ত্বকের জন্য অ্যালো ভেরা এবং হলুদের প্যাক
২ চা চামচ মুলতানি মাটি, ১ চা চামচ টক দই, ১/২ চা চামচ অ্যালোভেরা জেল, এবং এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি ভালো করে মুখে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সংবেদনশীল ত্বকে প্যাক ব্যবহারে অনেক বেশি সচেতন থাকতে হয়। অ্যালোভেরা এবং হলুদের প্যাক ত্বকের যেকোন প্রকার দাগ দূর করে ব্রণের প্রবণতা কমিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে