,

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

 

 

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের কাজিপুরে মজনু শেখ (৪০) নামে এক ফল ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মজনু কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।54500_b

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মজনু মেঘাই বাজারে ফল বিক্রি করতেন। মঙ্গলবার দিবাগত রাতে দোকান বন্ধ করে আর বাড়ি ফেরেননি। রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বুধবার সকালে উপজেলার যমুনা নদীর মাইজবাড়ী চরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে থানায় লাশ দেখে তার স্বজনেরা শনাক্ত করে।

 

কাজিপুর থানার ওসি সমীর কুমার কুন্ডু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান শুরু করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মাইজবাড়ী এলাকার জামাল নামের একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কাজিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা