,

১১ পাকিস্তানি তালেবানের মৃত্যুদণ্ডের অনুমোদন

 

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফসামরিক আদালতের বিচারে দোষী সাব্যস্ত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ১১ সদস্যের মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরীফ। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

Pakistan
আইএসপিআর-এর বিবৃতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ‘ভয়ঙ্কর সন্ত্রাসী’ বলে উল্লেখ করে বলা হয়, ‘তারা জঘণ্য অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। বেসামরিক মানুষ হত্যা, অপহরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার সঙ্গে তারা জড়িত ছিলেন। তারা স্কুল এবং যোগাযোগ স্থাপনা ধ্বংসের সঙ্গেও জড়িত ছিলেন।’
জঙ্গি এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগ থাকা এসব আসামির বিচার হয় পাকিস্তানের সামরিক আদালতে। বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার জেনারেল শরীফ তাদের মৃত্যুদণ্ড অনুমোদন করেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসের শুরুর দিকে ১৭ জঙ্গির মৃত্যুদণ্ড অনুমোদন করেন জেনারেল রাহেল শরীফ। তার মধ্যে একজন নাগা পর্বতে বিদেশি পর্যটক হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ওই ১৭ জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ স্কুলে হামলা চালানোর অভিযোগও প্রমাণিত হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা