,

৯/১১ হামলায় সৌদি সম্পৃক্ততার প্রমাণ নেই

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার নেপথ্যে সৌদি আরবের সম্পৃক্ততার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনটাই জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনান। রবিবার মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

b5d141f4a433a415997977acadf5d5ab-57296bb90dee5

জন ব্রেনান বলেন, একটা ধারণা প্রচলিত আছে, ওই হামলায় সৌদি আরবের হাত আছে। মার্কিন কংগ্রেসের কিছুসংখ্যক সদস্যও এ রকম অভিযোগ তুলেছেন। কিন্তু এই ধারণা ‘দৃঢ়, পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত নয় এবং তা সঠিকও নয়’।নিউইয়র্কের টুইন টাওয়ারসহ একাধিক লক্ষ্যবস্তুতে সেদিনের হামলায় অংশ নেওয়া বলে অভিযুক্ত ব্যক্তিদের বেশির ভাগই সৌদি নাগরিক।

 

 

সিআইএ’র প্রধান ৯/১১-এর হামলা নিয়ে মার্কিন কংগ্রেসের গত সপ্তাহে প্রকাশিত ২৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। ওই প্রতিবেদনে ৯/১১-এর হামলায় সৌদি আরব এবং তাদের কথিত সংযোগের বিষয়ে আলোকপাত করা হয় বলে সিবিএস নিউজকে জানান তদন্ত কমিটির সাবেক প্রধান বব গ্রাহাম।
ব্রেনান বলেন, কংগ্রেসের প্যানেল অত্যন্ত স্পষ্টভাবে এটি প্রমাণ করেছে যে, ওই হামলায় যুক্তরাষ্ট্র সরকার অথবা সরকারের কোনো ব্যক্তি আল-কায়েদাকে আর্থিক কোনো সহায়তা দেননি।সিআইএ-প্রধান বলেন, ‘তদন্তে স্পর্শকাতর বিভিন্ন সূত্রের ব্যবহার করা হয়েছে বলেই এটি জনসমক্ষে তুলে ধরা হয়নি।’

৯/১১-এর হামলায় জঙ্গি সংগঠন আল-কায়েদার হাত ছিল বলে যুক্তরাষ্ট্র মনে করে। এর প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার জন্য আফগানিস্তানের তৎকালীন ক্ষমতাসীন তালেবান সরকারকে হামলা চালিয়ে উৎখাত করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা