,

ট্রাম্পই হচ্ছেন প্রার্থী, থেমে গেলেন ক্রুজ

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে শেষ পর্যন্ত প্রার্থী হতে যাচ্ছেন বহুল সমালোচিত মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সিনেটর টেড ক্রুজ। তিনি প্রার্থী হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

full_706239496_1449742623

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইন্ডিয়ান রাজ্যে প্রাইমারিতে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর নির্বাচনী ক্যাম্পেইন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন ক্রুজ। তবে এখনো নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা না দিলেও জন কাসিচ ট্রাম্পের চেয়ে এতটাই পিছিয়ে আছেন যে, প্রার্থী হওয়ার মতো কোনো আশাই তার নেই। ক্রুজের গুঁটিয়ে যাওয়ার পর কাচিসের বসে যাওয়াটা এখন সময়ের ব্যাপারমাত্র। বলতে গেলে ট্রাম্পই এখন রিপাবলিকান দলের একমাত্র মনোনয়নপ্রত্যাশী।

অনেক বিতর্কিত মন্তব্যের জন্য বিশ্বজুড়ে সমালোচিত হলেও রিপাবলিকান ভোটার-সমর্থকদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা তুঙ্গে, যা মনোনয়ন নির্বাচনে ধাপে ধাপে প্রমাণিত হয়েছে। রিপাবলিকান দলে মাত্র চার বছর আগে নাম লেখান ট্রাম্প। দলীয় কোনো পদে বা নির্বাচিত ‍কোনো দায়িত্ব পালন করেননি তিনি। নিউ ইয়র্কের বিরাট ব্যবসায়ী ট্রাম্প তার ব্যবসার জন্য সারা দুনিয়ায় পরিচিত। সেই ট্রাম্প এবার হতে যাচ্ছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। রিপাবলিকান পার্টির জাতীয় কনভেশনে চূড়ান্ত ঘোষণা দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রাম্পকে।

এদিকে মঙ্গলবার ইন্ডিয়ানা রাজ্যে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন হেরেছেন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের কাছে। তবে সার্বিক বিচারে হিলারি এখনো স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে