,

এক চার্জে ২০ দিন সচল থাকবে ফোন

image_111530আইটি ডেস্ক : সাশ্রয়ী দামে বাজারে স্মার্টফোন আনলো ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স। এই ফোনটিতে

আইপিএলের নতুন দলের নাম যুক্ত করেছে। লায়ন্স সিরিজের প্রথম ফোন এটি। আইপিএলে নতুন দল গুজরাট লায়ন্স কিনেছে ইনটেক্স। নিজেদের দলের নামেই এবারে ফোন বাজারে আনল ইনটেক্স। নাম ‘ইনটেক্স আকুয়া লায়ন্স থ্রিজি’।

ভারতের বাজারে নতুন এই বাজেট ফোনের দাম ৪ হাজার ৯৯০ টাকা। ভ্যাট ও ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায়

৫ হাজার ৮৫৩ টাকা।

ফোনটিতে আছে এক জিবি র‌্যাম। অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি ৫ ইঞ্চি ডিসপ্লের। এইচডি ডিসপ্লের রেজুলেশন ৭২০*১২৮০ পিক্সেল। এতে আছে ১.২ কোয়াড-কোর প্রসেসর।

ফোনটিতে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বিল্টইন মেমোরি ৮ জিবি যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটি ওজেনেও হালকা। মাত্র ১৭২ গ্রাম।

এতে ৩৫০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ দিলে এটিতে ৬ থেকে ৮ ঘণ্টা টক-টাইম এবং ২০ দিন স্ট্যান্ডবাই টাইমের ক্ষমতা রয়েছে। তাছাড়াও ফোনটিতে ব্যাটারি- সেভার মোড রয়েছে যা ৫০ শতাংশ পর্যন্ত ব্যাটারি লাইফ বাড়ায়।

ফোনটিতে অপেরা মিনি, ফ্রিচার্জ, হাইক মেসেঞ্জার, ক্লিন মাস্টার, আই-স্টোরের মতো বেশ কিছু প্রি-লোডেড অ্যাপস থাকছে। হোয়াইট, গ্রে এবং শ্যাম্পেন— এই তিনটি রংয়ে নতুন এই ফোনটি পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা