,

লিভার ভালো রাখে ১০ খাবার

un_111600-350x350স্বাস্থ্য ডেস্ক : শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার। এই লিভারে সমস্যা দেখা দিলে হুমকির মধ্যে পড়ে জীবন। এজন্য লিভার সুস্থ রাখা অনেক বেশি প্রয়োজন। বদভ্যাস, অনিয়মিত লাইফ স্টাইল, মদ্যপানের কারণে লিভারের স্বাস্থ্য খারাপ হয়। লিভার ভালো রাখতে জেনে নিন ১০টি খাবারের কথা-

রসুন: শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে রসুন। এই খারাপ কোলেস্টেরলের কারণেই লিভারের স্বাস্থ্য খারাপ হয়। রসুনের মধ্যে থাকা উৎসেচক শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে।

বাতাবি লেবু: এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট ও ফাইবার।

শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে লিভার পরিষ্কার রাখে বাতাবি লেবু। তবে কোনো ওষুধ খেলে বাতাবি লেবু না খাওয়াই ভালো।

সবুজ শাকসবজি: পালং শাক, ব্রকোলি জাতীয় সবজি লিভার পরিষ্কার রাখে ও কার্যতারিতা বজায় রাখতে সাহায্য করে। শরীরে ক্লোরোফিল জোগায় যা টক্সিন দূর করে।

আপেল: আপেল শুধু লিভার থেকে নয়, খাদ্যনালী থেকেও টক্সিন দূর করতে সাহায্য করে আপেল।

কচি বাঁধাকপি: রসুনের মতোই কচি বাঁধাকপিতেও থাকে সালফার। যা লিভারের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র‌্যাডিকাল ড্যামেজ রুখতেও সাহায্য করে।

উচ্ছে: লিভার খারাপ হলে বা শরীর থেকে টক্সিন দূর করতে রোজ উচ্ছে খেলে দারুণ ফল পাবেন।

ইয়োগার্ট: টক দই লিভার সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে দিন শুরু করতে পারেন দই খেয়ে।

পেঁয়াজ: পেঁয়াজের মধ্যে থাকা ফ্রি র‌্যাডিকাল যা লিভার পরিষ্কার রেখে গ্যাস্ট্রিক আলসার রুখতে সাহায্য করে।

লেবু: লিভার পরিষ্কার রেখে স্বাস্থ্য যেমন ভালো রাখে, তেমনই টক্সিন দূর করে ওজনও বশে রাখে লেবু

কালো জাম: অ্যান্টিঅক্সিড্যান্টে পরিপূর্ণ কালো জাম লিভারের জন্য অসাধারণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে