,

ফিফটির নিচে রানই করছেন না মুশফিক!

Mushiস্পোর্টস ডেস্ক : বিকেএসপিতে সেঞ্চুরির আনন্দ উপভোগ করতে পারেননি মুশফিকুর রহিম। ভিক্টোরিয়ার বিপক্ষে দল হেরে যাওয়ায় বিফলেই গেছে তাঁর তিন অঙ্ক। আজ ফতুল্লায় লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে অবশ্য সেঞ্চুরি করেননি, অপরাজিত ছিলেন ৫১ রানে। তাঁর দল মোহামেডান জিতেছে ৭ উইকেটে—মুশফিককে এবার ছুঁয়ে যেতেই পারে তৃপ্তির পরশ।

গত ছয় মাসে টি-টোয়েন্টিতে ব্যর্থ হওয়ার পর মুশফিক এবার ঢাকা প্রিমিয়ার লিগে যেন পণ করেই নেমেছেন বইয়ে দেবেন রানের প্লাবন! প্রথম তিন রাউন্ডে তাতে তিনি ভীষণ সফলও। ব্রাদার্সের বিপক্ষে ঢাকা লিগের প্রথম ম্যাচেই করেছিলেন ৭২। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ মিটিয়েছিলেন বিকেএসপিতে ভিক্টোরিয়ার বিপক্ষে। রূপগঞ্জের বিপক্ষেও মুশফিক আবির্ভূত হয়েছেন ধারাবাহিকতার প্রতিচ্ছবি হয়ে। ঢাকা লিগে এ পর্যন্ত ৩ ম্যাচে ১ সেঞ্চুরি ২ ফিফটিতে করেছেন ২২৭ রান। গড়টাও বিস্ময়কর ১১৩.৫০! মুশফিক দেখা যাচ্ছে ফিফটির নিচে রানই করছেন না!

রিজার্ভ ডেতে হওয়া এই ম্যাচে ২১৩ রান তাড়া করতে নেমে বেশ স্বাচ্ছন্দ্যেই এগিয়েছে মোহামেডান। ২১.১ ওভারে ৮৪ রানে ২ উইকেট হারানো দলটির জয় সহজ করে দিয়েছে মুশফিক-উপুল থারাঙ্গার তৃতীয় উইকেট জুটিতে তোলা ১০৬ রান। থারাঙ্গা করেছেন ৭১ রান।

রূপগঞ্জের আফসোস হতে পারে, মিজানুর রহমান-জুনায়েদ সিদ্দিকের ওপেনিং জুটি ১০৭ রান তোলার পরও ৪৯.৩ ওভারে তারা অলআউট হয়েছে ২১২ রানে। ১০৫ রানের ব্যবধানে পড়েছে সব কটি উইকেট! এবার লিগে বেশির ভাগ তারকা ব্যাটসম্যান ছন্দে ফিরতে শুরু করলেও, ফর্মের সঙ্গে যুঝতে থাকা সৌম্য সরকার রান পাননি আজও। রূপগঞ্জের বাঁহাতি ব্যাটসম্যান আউট হয়েছেন ২০ রানে।

সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ : ৪৯.২ ওভারে ২১২ রানে অলআউট (মিজানুর ৬৩, জুনায়েদ ৩৯; হাবিবুর ৩/২৬, নাঈম ইসলাম জুনিয়র ৪/৪৮)
মোহামেডান : ৪৬ ওভারে ৩ উইকেটে ২১৫ (থারাঙ্গা ৭১, মুশফিক ৫১*; আবু হায়দার ১/২৮, আসিফ ১/২৬)
ফল : মোহামেডান ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : নাঈম ইসলাম জুনিয়র (মোহামেডান)

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে