,

এমপির জানাজা থেকে গায়েব অর্ধশতাধিক মোবাইল!

111গৌরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মজিবুর রহমান ফকিরের জানাজার সময় খোয়া গেছে অর্ধশতাধিক মোবাইল ফোন।

মঙ্গলবার (৩ মে) বেলা সাড়ে ১০টার দিকে গৌরীপুর পৌর শহরের খেলার মাঠে এমপির তৃতীয় জানাজা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারনা, সংঘবদ্ধ পকেটমারেরা জানাজার সময় এমপির মরদেহ দেখতে আসা দর্শনার্থীদের অর্ধশতাধিক মোবাইল সেট ও লক্ষাধিক টাকা চুরি করেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে গৌরীপুর পৌর শহরের খেলার মাঠে মজিবুর রহমান ফকিরের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মরদেহ দেখার জন্য দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। এ সুযোগকে কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ পকেটমার চক্র মাত্র ১৫/২০ মিনিটেই মাঠ থেকে প্রায় ৫০টি মোবাইল সেট ও লক্ষাধিক টাকা লুটে নেয়।

অপ্রীতিকর ওই ঘটনার পর পকেটমার চক্রের সদস্যরা বেলা ১২টার দিকে উপজেলার কলতাপাড়া মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয়ে এমপির চতুর্থ জানাজা নামাজে উপস্থিত হয়। সেখানেও তারা দর্শনার্থীদের মোবাইল ও টাকা চুরির চেষ্টা করে। তবে স্থানীয়রা হাতে নাতে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের বগাদিয়া গ্রামের মৃত আব্দর রহমানের ছেলে আজিজুল হক (২৮), একই জেলার শোকলাদি গ্রামের শামছু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩০), গৌরীপুরের নন্দী গ্রামের আলী হোসেনের ছেলে আবুল বাসার (২৮) ও গৌরীপুরের কলতাপাড়ার হারুন অর রশিদের ছেলে শামীম মিয়া (২৫)।

ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন জানান, গৌরীপুর খেলার মাঠে এমপির জানাজার পর লাশ দেখার জন্য লোকজনের ভিড় বেড়ে যায়। ভিড়ের ঠেলাঠেলির সময় তার পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা ও ১২ হাজার টাকা মূল্যের মোবাইল সেট খোয়া গেছে।

গৌরীপুরের বেসরকারি সংস্থা সান-এর সাধারণ সম্পাদক আবুল ফজল হীরা জানান, এমপির মরদেহ দেখে খেলার মাঠ থেকে বের হওয়ার সময় তার পকেট থেকেও এক পকেটমার মানিব্যাগসহ এক হাজার তিনশ টাকা নিয়ে যায়। বিষয়টি টের পেলেও ভিড় ঠেলে তাকে ধরা তার পক্ষে সম্ভব হয়নি।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, এমপির জানাজায় অংশ নিতে গিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় ৪/৫টি লিখিত অভিযোগ এসেছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ২ মে সকাল ৯টায় এমপি মজিবুর রহমান ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দুপুরে ময়মনসিংহ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা শেষে মরদেহ ঢাকায় নেয়া হয়। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১০টায় গৌরীপুর খেলার মাঠে তৃতীয় ও দুপুরে নিজের গ্রাম কলতাপাড়ায় চতুর্থ ও শেষ জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।বাংলামেইল

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে