,

জলন্ত ভবন থেকে ৩ বাচ্চাকে ছুঁড়ে ফেললেন মা

222আন্তর্জাতিক ডেস্ক : ভবনে আগুন লেগেছে। পালানোর পথ নেই। উপায় না দেখে নিজের তিন সন্তানকে জানালা দিয়ে নিচে ছুঁড়ে দিলেন মা। অবিশ্বাস্য এই দৃশ্যটি ধারণ করা হয়েছে মোবাইল ফোনের ক্যামেরায়। গত শনিবার দক্ষিণ কোরিয়ার পিয়েংটাকের চারতলা একটি ভবন বাচ্চাদের ছুঁড়ে ফেলানোর এই দৃশ্য দেখলেই যে কোন মা শিউরে উঠবেন।

সিএনএন এর খবরে বলা হয়, ভবনের নিচে অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। মা যখন নিচে ছুঁড়ে ফেলার জন্য জানালার বাইরে তার বাচ্চাদের বের করেন তখন নিচের থেকে তুমুল চিৎকার শুরু করে মানুষের ভিড়। পরপর তিন সন্তানকে তিনি ছুঁড়ে দেন ভিড়ের মাঝে।

অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই তিন সন্তানই কোন ধরনের আঘাত না পেয়ে বেঁচে গেছে। আগুন লাগা ভবনের নিকটবর্তী মার্কিন বিমান ঘাঁটি থেকে বড় আকারের কম্বল সরবরাহ করা হয়েছিল। সেই কম্বলে ছুঁড়ে ফেলা শিশুদের ক্যাচ ধরেন নিচের ভিড় করা মানুষরা।

ধোঁয়া দেখে মার্কিন বিমান ঘাঁটির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। মানুষের ভিড় থেকেই ঐ মাকে অনুরোধ করা হয় শিশুদের নিচে ছুঁড়ে দেয়ার জন্য। মা প্রথমে সঙ্কোচে ভুগলেও শেষপর্যন্ত তিনি বাচ্চাদের প্রাণের কথা চিন্তা করে করেছেন এমন দুঃসাহসী কাজ। অবশেষে তিনি নিজেও ঝাপ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা