বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ!

bangladesh-crick-team20160503161650প্রায় দেড় বছর আগে থেকে শুরু বাংলাদেশের বিস্ময়কর উত্থান। যেকোনো শক্তিধর ক্রিকেট খেলুড়ে দেশ এখন বাংলাদেশের বিপক্ষে আর নির্ভার হয়ে মাঠে নামতে পারে না। প্রতিনিয়ত তাদের তাড়িয়ে বেড়ায় পরাজয়ের শঙ্কা। ভারত, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে সিরিজ পরাজয়ের স্বাদ দেয়ার পর মাশরাফিদের নিয়ে রীতিমত গবেষণাও হচ্ছে। অনেকেই বলছেন আগামী দিনে পরাশক্তি হতে যাচ্ছে বাংলাদেশ।

তবে অন্য সবার চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি জানান, ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বলে লক্ষ্য স্থির করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ কথা বলেন।

সংসদে তিনি বলেন, খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলীয় সাফল্যে বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বে আকর্ষণীয় একটি দলে পরিণত হয়েছে। আইসিসির সাম্প্রতিক ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৭ম। পরবর্তী বিশ্বকাপে বাংলাদেশ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।

বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির কথা জানিয়ে বীরেন শিকদার সংসদকে আরও জানান, তৃণমূল পর্যায়ে সম্ভাব্য ক্রিকেটারদের প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও দেশের বিদ্যমান ক্রিকেট স্টেডিয়ামগুলোর সংস্কার ও উন্নয়নের জন্য ইতিমধ্যে প্রকল্প সমাপ্ত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান অব্যাহত আছে।

মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে ৪৯০টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। কোনো উপজেলায় ৩ একর সম্বলিত সরকারি জায়গা পাওয়া গেলে চলতি অর্থবছর (২০১৫-১৬) থেকেই কাজ শুরু করা হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত