,

স্টোর রুমের তালা ভেঙ্গে নাসিরনগরে ইউপি নিবার্চনের ব্যালট পেপার তছনছ

B Baria mapআকতার হোসেন ভুইয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্টোর রুমের তালা ভেঙ্গে সিল মারা ব্যালট পেপার তছনছ করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত হয়। তবে ব্যালট খোয়া গেছে কি-না এ বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ এপ্রিল হওয়া নাসিরনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিল মারা ব্যালট উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষে রাখা হয়। এর মধ্যে ফান্দাউক ও ধরমন্ডল ইউনিয়নের ব্যালট রাখা কক্ষে হানা দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ব্যালট রাখা বস্তা খুলে তছনছ করার পাশাপাশি কক্ষটিতে নতুন তালা লাগিয়ে দেয়। আজ মঙ্গলবার প্রশাসনের লোকজন তালা ভেঙ্গে প্রবেশ করে ধরমন্ডল ইউনিয়নের ৯টি বস্তার সীলগালা সঠিক থাকলেও ফান্দাউক ইউনিয়ন পরিষদের ৫৩নং উত্তর সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,৫৪নং ফান্দাউক পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়,৫৫নং ঋষিপাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়,৫৬ নং রাজনগর/রসুলপুর এফআইভিডিবি প্রাথমিক বিদ্যালয়,৫৭ নং আতুকুড়া দক্ষিণ এফআইভিডিবি বিদ্যালয় ও ৫৯নং আতুকুড়া উত্তর ফুরুক চৌধুরী পাড়ার মক্তব এ ছয়টি কেন্দ্রের ব্যালট তছনছ দেখতে পায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও রির্টানিং অফিসার হেমায়েতুল ফারুক ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান,গত তিনদিন সরকারি ছুটির পাশাপাশি সোমবার তিনি অফিসিয়াল কাজে ঢাকায় ছিলেন। আজ মঙ্গলবার ইউএনওকে সঙ্গে নিয়ে ওই কক্ষে গিয়ে ব্যালটের বস্তার মুখ খোলা দেখতে পান। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রির প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ব্যালট রাখা বস্তার মুখ খোলা দেখে মনে হচ্ছে চুরি হয়ে থাকতে পারে। তবে নিয়ম না থাকায় তারা এসব গুনে দেখেননি। এ বিষয়ে আইনগতভাবে সব কিছু করা হবে।
উল্লেখ্য ফান্দাউক ইউনিয়নে আওয়ামীলীগের হাজ্বী ফারুকুজ্জামান ফারুক থেকে ৩৬ ভোট বেশী পেয়ে বিএনপির একেএম কামরুজ্জামান মামুন চেয়ারম্যান নিবার্চিত হন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা