,

তুরস্কের নাগরিকরা ইউরোপে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবে

 
আন্তর্জাতিক ডেস্ক : শর্তসাপেক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছে তুরস্কের নাগরিকরা। আগামীকাল বুধবার বিষয়টির অনুমোদন দেবে ইইউ। কিছু সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।বিবিসির খবরে বলা হয়, এজিয়ান অঞ্চল বা এজিয়ান সাগর পাড়ি দিয়ে যেসব অভিবাসনপ্রত্যাশী গ্রিসে প্রবেশ করেছে, তাদের ফেরত নিতে রাজি হয়েছে তুরস্ক। এরই অংশ হিসেবে দেশটিকে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে ইইউ।

 

115333_115

দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০ মার্চ থেকে যেসব অভিবাসনপ্রত্যাশী গ্রিসে অবৈধভাবে প্রবেশ করেছে, তারা অভিবাসনের জন্য আবেদন না করলে কিংবা তাদের আবেদন প্রত্যাখ্যান করা হলে, তুরস্কে ফেরত পাঠানো হবে।চুক্তি অনুযায়ী, একজন সিরীয় অভিবাসনপ্রত্যাশীকে তুরস্কে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ইইউ বৈধভাবে আবেদন করা আরেকজন সিরীয়কে গ্রহণ করবে।

 

 

কিছু মানবাধিকার সংগঠন তুরস্ক-ইইউ চুক্তির ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের মতে, অভিবাসনপ্রত্যাশীদের ফেরত যাওয়ার জন্য উপযুক্ত স্থান নয় তুরস্ক।এ চুক্তির ব্যাপারে গত মাসে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছিলেন, চুক্তির ফল আসতে শুরু করেছে। তিনি তুরস্ক সরকারের প্রশংসা করে বলেন, কীভাবে শরণার্থীদের সঙ্গে আচরণ করতে হয়, তার সর্বোৎকৃষ্ট নমুনা দেখিয়েছে তুরস্ক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা