,

দুর্লভ বেগুনী হীরা পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়

 

নিজস্ব প্রতিবেদক : বেগুনী হীরা পৃথিবীতে দুর্লভ। এই দুর্লভ প্রজাতির সবচেয়ে বড় হীরার টুকরোটির সন্ধান মিলেছে অস্ট্রেলিয়ার দূরবর্তী আরগাইল খনিতে। মঙ্গলবার এই হীরক খণ্ডের মালিক রিও টিনটো কোম্পানি জানিয়েছে তাদের বাৎসরিক গোলাপি হীরার শোকেসে এই বেগুনী হীরাটি মধ্যমণি হিসেবে ঠাই পাবে।

2016_05_03_21_45_12_29duHhC3GIPFFy6kx8Sk3r39Jv4P0i_original

এই মুল্যবান পাথরটি ২০১৫ সালের আগস্ট মাসে এমন একটি খনিতে খুঁজে পাওয়া যায় যেখানে বিশ্বের ৯০ শতাংশ গোলাপি ও লাল হীরা পাওয়া গেছে। হীরাটির প্রকৃত ওজন ছিল ৯ দশমিক ১৭ ক্যারেট। হীরাটিকে মেশিনে কেটে পলিশ করার পর এর ওজন দাঁড়ায় ২ দশমিক ৮৩ ক্যারেট। এর আকৃতি হয় উপবৃত্তাকার।

 

রিও টিনটো কোম্পানির জেনারেল ম্যানেজার প্যাটরিক কোপেন্স একটি বিবৃতিতে বলেছেন, ‘হীরাটি অবিশ্বাস্য মাত্রায় দুর্লভ। রঙ, সৌন্দর্য এবং আকৃতিতে এটার চাহিদাও হবে অবিশ্বাস্য রকমের।’কোম্পানি জানিয়েছে হীরাটিতে যুক্তরাষ্ট্রের জেমোলজিক্যাল ইন্সটিটিউটে পরীক্ষা করা হয়েছে। তবে কোম্পানি থেকে এখনই হীরাটির মূল্য নির্ধারণ করা হয়নি।আরগাইল গোলাপি হীরার প্রতি ক্যারেটের দাম এর আগে উঠেছে ১-২ মিলিয়ন মার্কিন ডলার। সাধারণত সাদা হীরার চাইতে গোলাপি কিংবা লাল হীরার দাম ৫০ গুণ বেশি হয়। বেগুনী হীরাটি বিক্রির জন্য কোপেনহেগেন, হংকং এবং নিউইয়র্কে টেন্ডার দেয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা