,

‘বিয়ে করা যাবে না, বন্ধ থাকবে অন্ত্যেষ্টিক্রিয়া’

 

আন্তর্জাতিক ডেস্ক :ভুল করেও এই সময় বিয়ে করবেন না। আর মরার কথা তো ভুলেই যান। দেশের বাইরে পা রাখতে চান? নাহ্‌! সে কথাও মাথা থেকে বের করে দিন। দেশে যে পার্টি কংগ্রেস শুরু হবে। না, কোনও কট্টরপন্থী তালিবানি ফতোয়া নয়। এ রকম ‘জঙ্গি’ নিষেধাজ্ঞা জারি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ শাসক কিম জং উন।

141110204938-kim-jong-un-story-top

উত্তর কোরিয়ার শাসক দল ‘ওয়ার্কার্স পার্টি’র শেষ অধিবেশন হয়েছিল ৩৬ বছর আগে, ১৯৮০ সালে। কংগ্রেসের সেই অধিবেশনেই কিম ইল সুং-য়ের থেকে ক্ষমতা হস্তান্তরিত হয়ে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন বর্তমান শাসক কিমের বাবা কিম জং ইল। বাবার মতোই এই অধিবেশনের মাধ্যমে নিজের ক্ষমতা আরও বাড়ানোর সুযোগ নিতে চান ৩৩ বছরের কিম জং উন। অধিবেশনের প্রস্তুতিতে বা তা চলাকালীন যাতে কোনও রকম ব্যাঘাত না ঘটে সে জন্য সব রকমের প্রচেষ্টাই শুরু করেছেন তিনি। আর তাই এ সময় বিয়ে করা যাবে না।

 

অন্ত্যেষ্টি ক্রিয়া বন্ধ রাখতে হবে। এমনকি, দেশের বাইরে যাওয়া বা বিদেশ থেকে দেশে ফেরাও যাবে না। এই কংগ্রেসেই উত্তর কোরিয়াকে পরমাণু ক্ষমতাসম্পন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার মনোবাসনা রয়েছে কিমের। এমনকি, দেশের অগ্রগতি নিয়ে তার ভবিষ্যৎ ভাবনাও জানাবেন কিম। সুপ্রিম লিডারের ইচ্ছায় বাড়ানো হয়েছে নিরাপত্তার ঘেরাটোপ। শুধু তাই নয়, যখনতখন ঘরে ঢুকে খানাতল্লাশি করা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই কংগ্রেসের অধিবেশন চলবে পাঁচদিন ধরে। ভাবছেন, এর পরই নিষেধাজ্ঞার কড়াকড়ি কমবে। সে কথা ভুলে যান। অধিবেশনের পরের ৭০ দিন ধরে চলবে দেশবাসীর আনুগত্যের ‘পরীক্ষা’। শাসক দল তথা কিম জং উনের প্রতি আনুগত্য দেখাতে এই সময় উৎপাদন বাড়াতে অতিরিক্ত সময় ধরে কাজ করবেন তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা