,

আশরাফের পরিবর্তে আনিসুল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেল

 
নিজস্ব প্রতিবেদক :  সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে তার পরিবর্তে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের গণসংযোগ-১ এর উপপরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

1116

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে অদ্য ৩ মে থেকে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

 

দ্বিতীয় মেয়াদে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। গত বছর তাকে এ মন্ত্রণালয় থেকে সরিয়ে এক সপ্তাহ পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
জাতীয় সংসদে মঙ্গলবারের অধিবেশনে সৈয়দ আশরাফুল ইসলামের অনুস্থিতিতে প্রতিরক্ষা কর্মবিভাগ সংক্রান্ত দুটি বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা