বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র লাইলাতুল মিরাজ বুধবার

meraj_111576নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল মিরাজ। বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-এর নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহর অফুরন্ত রহমত-বরকতে সমৃদ্ধ।

মুসলিম জাহানের কাছে এ রাতের তাৎপর্য অপরিসীম। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দিনভর নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে মুসলমানরা শবে মিরাজ পালন করেন।

এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বাংলাদেশের আকাশে গত ৮ এপ্রিল শুক্রবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়। তাই গত ৯ এপ্রিল থেকে পবিত্র রজব মাস শুরু হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, ২৬ রজব ১৪৩৭ হিজরি, ২১ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ, ৪ মে ২০১৬ খ্রিস্টাব্দ বুধবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পবিত্র লাইলাতুল মিরাজ উদযাপনে জাতীয় সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। এ উপলক্ষে সরকারি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র লাইলাতুল মি‘রাজ ১৪৩৭ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আগামীকাল বুধবার সন্ধ্যা ৭ টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মি‘রাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

ওয়াজ পেশ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান