,

সৈয়দ আশরাফকে সংসদ প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক : সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। এই দায়িত্ব সৈয়দ আশরাফুল ইসলাম এর পরিবর্তে আইনমন্ত্রী আনিসুল হককে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ের একটি প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে আকস্মিক এই পরিবর্তন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

pc-3_149030

মঙ্গলবার সংসদ অধিবেশনে প্রতিরক্ষা কর্মবিভাগ সংক্রান্ত দু’টি বিল পাসের প্রস্তাব করার কথা ছিল সৈয়দ আশরাফের। ছাপানো কার্যসূচিতেও তা লেখা ছিলো।তবে তার জায়গায় আনিসুল হক বিল দু’টি তোলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বিল পাসের প্রস্তাবের জন্য আইনমন্ত্রীকে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আহ্বান করেন।

 

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দশম সংসদের শুরু থেকে অধিবেশনে প্রতিরক্ষা কাজে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ দিন পর সেই দায়িত্ব হারালেন তিনি।প্রসঙ্গত, প্রতিরক্ষা দপ্তরের মন্ত্রী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজেই। সৈয়দ আশরাফুল ইসলামকে গত বছর আকস্মিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে শেখ হাসিনা সরিয়ে দিয়েছিলেন। এ নিয়ে তখন ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। পরে এক সপ্তাহের মধ্যে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মন্ত্রিসভায় ফেরানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা