,

বিয়ের ৪ বছর পর গৃহবধূ স্বপ্না এখন ছেলে!

 

নিজস্ব প্রতিবেদক : বিয়ের ৪ বছর পর ছেলেতে রূপান্তরিত হয়েছেন নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জের গৃহবধু স্বপ্না। এখন তার নাম রাখা হয়েছে স্বপন। স্বপ্নার প্রথম বিয়ে হয় ফুফাত ভাই জাহিদের সঙ্গে। পরে ছাড়াছাড়ি হলে বিয়ে হয় দেলোয়ার নামে এক যুবকের সঙ্গে। সেই স্বপ্নার এখন শারীরিক পরিবর্তন ঘটে হয়েছে ছেলে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কানুপুর মহল্লায়।

sspna_126314

 

বিয়য়টি জানা জানি হলে স্বপ্নাকে এক নজর দেখতে উৎসুক জনতা নারী-পুরুষ এখন ভিড় করতে থাকে তার বাড়িতে।জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ পৌরসভার কানুপুর মহল্লার দরিদ্র কৃষক বুলু মিয়ার মেয়ে স্বপ্না খাতুন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। গত এক মাস আগে হঠাৎ স্বপ্না তার শারীরিক অবস্থার পরিবর্তন টের পায়। বিষয়টি স্বপ্না তার মাকে জানায়। তবে লোক লজ্জার ভয়ে মা বিষয়টি গোপন রাখেন। এর একপর্যায় গত পহেলা মে রাতে স্বপ্নার শারীরিক গঠন পরিবর্তন হয়ে যায়। স্বপ্না বুঝতে পারেন, তিনি আর মেয়ে নেই, ছেলেতে রূপান্তরিত হয়েছে। সে কারণে সারারাত দু’চোখে ঘুম আসেনি জানালেন স্বপ্না। তারপর থেকেই স্বপ্না তার পরিবারের সদস্যদের সঙ্গে পুরুষের মতো আচরণ করতে থাকে। স্বপ্না তার মাথার চুল কেটে পুরুষের মতো চলাফেরা করছেন। এখন তার নাম স্বপ্না খাতুন পরিবর্তন করে রাখা হয়েছে মো.স্বপন মিয়া।

 

 

স্বপনের বাবা বুলু মিয়া সাংবাদিকদের জানান, ২০১২ সালে ফুফাত ভাই জাহিদের সঙ্গে প্রথম বিয়ে হয় স্বপ্নার। তার শারীরিক সমস্যার কারণে সংসার করেনি স্বপ্না। পরে স্বপ্নাকে অনেক বুঝিয়ে সুজিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ২০১৫ সালে আবারও পার্শ্ববর্তি আলীয়ারহাট রামকান্দি গ্রামে দেলোয়ার হোসেনের সঙ্গে বিয়ে দেন। কিন্তু বিয়ের ১৫ দিনের মাথায় ফিরে আসে স্বপ্না তার বাবার বাড়ি। সে থেকে স্বপ্না বাবার বাড়িতেই থাকেন।

 

 

স্বপ্না থেকে রূপান্তরিত স্বপন মিয়া জানান, আমি এখন চাকরি করে বাবার সংসারে হাল ধরব। বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করতে চাই। তিনি আরও জানান, আমার শারীরিক পরিবর্তনে ডাক্তার দেখানোরও প্রয়োজন নেই।স্বপনের বাবা বলেন, মহান আল্লাহর কৃপায় আমার এখন ২ ছেলে, ১ মেয়ে। আল্লাহ যা মনে করেছেন সেটাই আমার জন্য ভাল। এ জন্য সকলের দোয়া চাই।এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মুসা আল মানসুর বলেন, অনেক সময় হরমনজনিত কারণে শারীরিক পরিবর্তন হতে পারে। এছাড়া সৃষ্টিকর্তার অলৌকিক মহিমায় এটা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে