,

আবারও অক্ষয়ের রোমান্স সঙ্গী সোনাক্ষি

Sonaskhi sinhaবিনোদন ডেস্ক : ২০০৭ সালে বলিউডের জনপ্রিয় নির্মাতা ভিপুল অম্রুতলাল শাহ নির্মাণ করেছিলেন জনপ্রিয় সিনেমা ‘নমস্তে লন্ডন’। সে ছবিতে সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে রোমান্সে ছিলেন আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! দীর্ঘ নয় বছর পর আবারও সেই নির্মাতা ‘নমস্তে ইংল্যান্ড’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ করেছেন সেই অক্ষয়কেই! তবে এবার অক্ষয়ের সঙ্গী ক্যাট নয়, বরং তার সঙ্গে এবার রোমান্স করতে দেখা যাবে সোনাক্ষি সিনহাকে!

রাওডে রাঠোর, হলিডে, বস, জোকার এবং ওয়ান্স আপোন এ টাইম ইন মুম্বাই দুবারা নামের ছবিগুলোতে অক্ষয়ের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে তুমুল জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষিকে। স্বল্প বিরতির পর আবারও এই জুটিকে একসঙ্গে রোমান্স করার সুযোগ করে দিয়েছেন ‘অ্যাকশন রিপ্লে’ খ্যাত নির্মাতা ভিপুল অম্রুতলাল। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং সোনাক্ষি!

আগেই ঠিক ছিল যে অম্রুতলালের আসন্ন সিনেমা ‘নমস্তে ইংল্যান্ড’-এ অভিনয় করছেন অক্ষয় কুমার। কিন্তু তার বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে তা জানাননি নির্মাতা কিংবা প্রযোজকও। কিন্তু সকালে ‘নমস্তে ইংল্যান্ড’-এর নায়িকা নিয়ে সংশয় দূর করলেন ‘তেভার’ খ্যাত তারকা অভিনেত্রী সোনাক্ষি। তিনি আজ সকালে টুইটে ‘নমস্তে ইংল্যান্ড’-এ অক্ষয়ের বিপরীতে আবারও রোমান্স করার বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা