,

তুর্কি পার্লামেন্টে ফের মারামারি (ভিডিও)

turkeyparliamentbrawl1আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ও বিরোধী কুর্দি পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সদস্যদের মধ্যে ফের মারামারি ঘটনা ঘটেছে। খবর বিবিসি ও আল-জাজিরার। স্থানীয় সময় সোমবার তুর্কি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আনা পার্লামেন্ট সদস্যদের ‘বিচার না করার আইন’ বাতিলের প্রস্তাবকে কেন্দ্র করে এ মারামারি ঘটনা ঘটে। বিসিরি টেলিভিশন ফুটেজে দেখা গেছে, সরকারি দলের সদস্যরা বিরোধী এইচডিপি সদস্যদের ওপর চড়াও হয়ে ঘুষি এবং পানির বোতল ছুড়ে মারছেন। এ সময় বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য আহত হয়েছেন বলে বিসিরি খবরে বলা হয়। এর আগে, গত সপ্তাহে বিতর্কিত ওই বিলটি নিয়ে পার্লামেন্টে আলোচনার সময়ে এই দুই দলের সংসদ সদস্যদের মধ্যে মুষ্টিযুদ্ধ হয়েছিল। সরকারি দল বিলটি জাতীয় সংসদে তোলার পর বিরোধী দল এর তীব্র বিরোধিতা করে আসছে। বিলটি পাস হলে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কুর্দিস্তান পিপলস পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিচার-প্রক্রিয়া শুরুর পথ খুলে যাবে।

https://youtu.be/_EopMsR5QMQ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা