,

ঈশিকার ঘর ভাঙনের গুঞ্জন

isssবিনোদন প্রতিবেদক : বিয়ের এক মাস গড়াতে না গড়াতেই ভাঙনের সুর বেজে উঠলো ঈশিকার ঘরে। এমনকি এ ভাঙন শিগগিরই চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। গত ২৮ মার্চ লন্ডন প্রবাসী কায়সার খানের গলায় বরমালা পরান লাস্যময়ী এ মডেল ও অভিনেত্রী। এরপর খুব ঘটা করে ৩ এপ্রিল সংঘটিত হয় বিবাহত্তোর সংবর্ধনা। কিন্তু সেই ৩ তারিখ আর আজকের ৩ তারিখের মধ্যে ঘটে গেছে অনেক কিছু। কায়সার খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের পরপরই ঈশিকা ও কায়সারের মধ্যে বনিবনা হচ্ছিল না। থাকতেন না ঈশিকার সঙ্গে।

এছাড়া অভিযোগ উঠেছে, বিয়ের পর পরই ঈশিকার সঙ্গে শ্বশুর বাড়ির লোকজনের মনোমালিন্য শুরু হয়ে যায়। এমনকি তার হাত খরচ বা আর্থিক চাহিদার সঙ্গে মতের মিল হচ্ছিল না শ্বশুর বাড়ির লোকদের।

বর্তমানে কায়সার লন্ডনে থাকায় এ ঝগড়া আরো বেগবান হচ্ছে। এমনকি ঈশিকা গুলশানে শ্বশুরবাড়িতে না থেকে থাকছেন ধানমণ্ডিতে তার মায়ের সঙ্গে। তাই গুঞ্জন শোনা যাচ্ছে, শিগগিরই ডিভোর্সের দিকে গড়াচ্ছে এ সম্পর্ক।

উল্লেখ্য, ঈশিকার স্বামী কায়সারের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে লন্ডনে তার আরেক স্ত্রী ছিল। তাদের মধ্যে বিচ্ছেদ ঘটলেও সেই সংসারের কন্যা সন্তান (আইমার) এখন কায়সারের সঙ্গে লন্ডনে অবস্থান করছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঈশিকা বলেন, ‘এগুলো সব মিথ্যা ভিত্তিহীন খবর। যারা এসব অপপ্রচার চালাচ্ছে তারা হয়তো আমার আর কায়সারের সম্পর্ক মেনে নিতে পারছে না। আমি ভালোই আছি তাইতো শ্যুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি।’

তাহলে ধানমন্ডিতে থাকছেন কেন? এবার ঈশিকা বলেন, ‘যেহেতু কায়সার দেশে নেই, তাই মায়ের সাথে থাকছি। বিয়ের আগেই এ বিষয়টা পরিষ্কার করে নিয়েছি।’

ঈশিকা আরও বলেন, ‘যারা অপপ্রচার চালাচ্ছে প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কায়সার আমার সঙ্গেই থাকত। তাছাড়া প্রত্যেক সংসারেই টুকটাক কিছু খুনসুটি বা ঝগড়া হতেই পারে। তার মানে এই নয় যে, ঘর ভেঙে যাবে বা ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স কি এতই সহজ।’

তবে সত্য-মিথ্যা যাই হোক না কেন তাদের ঘর ভাঙনের গুঞ্জনটি বেগবান হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে