,

বাস-হিউম্যান হলারের সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের

photo-1462260758নিউজ ডেস্ক : কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি হিউম্যান হলারের (ম্যাজিক গাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জামাল হোসেন জানান, কক্সবাজার অভিমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়ার মুখী যাত্রীবাহী ম্যাজিক গাড়ীর (হিউম্যান হলার) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মোহাম্মদ তারেক (১৮) ও আনোয়ারা বেগম (৩৫)।

আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ম্যাজিক গাড়িটি (হিউম্যান হলার) দুমড়েমুচড়ে গেছে। বাসটি আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চালিয়েছেন।ওসি আরো বলেন, এ ঘটনায় কোনো মামলাও দায়ের হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা