,

নামাজ-কালাম নিষিদ্ধ চায় জার্মানির ডানপন্থি দল

originalআন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে মুসলিমদের নামাজ কালাম নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে মেনোফেস্টো প্রকাশ করেছে একটি উগ্র-ডানপন্থী দল। প্রথমে অভিবাসন বিরোধিতা দিয়ে প্রচারণা শুরু করা দলটি এখন পুরোপুরি ‘অভিবাসন-বিরোধী’ বা আরো স্পষ্টভাবে বলতে গেলে ‘ইসলাম-বিরোধী’ পার্টিতে পরিণত হয়েছে। সম্প্রতি আঞ্চলিক নির্বাচনে ভালো ফল করার পর তারা এবার সরাসরি ইসলাম বিরোধী প্রচারণায় নামল।

অলটারনেটিভ ফার ডয়েচল্যান্ড’ (এএফডি) নামের এই দলটি আজান, বোরকা, এবং মসজিদের মিনার নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে এক নির্বাচনী ম্যানিফেস্টো অনুমোদন করেছে। শনিবার জার্মানির স্টুর্টগার্টে শুরু হওয়া এক সম্মেলনে ইসলাম বিরোধী ওই মেনোসেফস্টো বা নীতি তুলে ধরেছে এএফডি। সেখানে বলা হয়েছে, ‘জার্মানিতে ইসলাম ধর্মের কোন স্থান নেই’। এতে মুসলমানদের আজান, পুরো মুখ ঢেকে নিকাব পরিধান ও মসজিদের মিনার নির্মাণ নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে।

সম্মেলনে একজন প্রতিনিধি বক্তৃতা দেবার সময় বলেন, ‘জার্মানির জন্য ইসলাম একটি বিদেশী ধর্ম, তাই এখানে খ্রিষ্টানদের মতো সমান অধিকার মুসলিমদের থাকা উচিত নয়।’ এসময় অন্য প্রতিনিধিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়। তবে এই সম্মেলন শুরুর আগে মিলনায়তনের বাইরে সংঘর্ষ হয় এবং পুলিশ কয়েকশ বামপন্থী বিক্ষোভকারীকে আটক করে।

মাত্র তিন বছর আগে যাত্রা শুরু করা দলটি আঞ্চলিক নির্বাচনেও ভালো করেছে। অর্ধেকেরও বেশি আঞ্চলিক পার্লামেন্টে আসন পেয়েছে এএফডি। অনেকের ধারণা, আগামি বছর প্রথমবারের মতো জাতীয় পার্লামেন্টে আসন পেতে পারে দলটি। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মের্কেলের অভিবাসন নীতির বিরোধিতার কারণেই রাতারাতি সফলতা পেয়েছে এএফডি।

জার্মানিতে প্রায় ৫০ লক্ষ মুসলিম বাস। এরা দেশের মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ। এদের বেশিরভাগই তুর্কি বংশোদ্ভূত এবং তারা কয়েক প্রজন্ম ধরে এদেশে বাস করছে। অনেকে আশঙ্কা করছেন, এএফডি’র এই ইসলাম বিরোধী অবস্থান বিপজ্জনক এবং এটি জার্মানিকে বিভক্তির দিকে ঠেলে দিতে পারে।

প্রসঙ্গত, গত এক বছরে যুদ্ধবিক্ষুব্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ১০ লাখেরও বেশি অভিবাসী (যাদের বেশিরভাগই মুসলিম) জার্মানিতে প্রবেশ করেছে। অ্যাঙ্গোলার এই অভিবাসন বান্ধব নীতি এএফডির সমর্থন বৃদ্ধিতে সহায়তা করেছে, যা এখন তাদের সরাসরি মুসলিম বিরোধী প্রচারণায় নামতে উৎসাহ যুগিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা