,

যেভাবে ভাষা সমস্যার সমাধান করেন মুস্তাফিজ

mustafiz_ipl_11684_1462249355স্পোর্টস ডেস্ক : টম মুডি-ডেভিড ওয়ার্নাররা মুস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলতে বাংলা শিখছেন গুগলের সাহায্যে। মজার ব্যাপার? না। কিন্তু মুস্তাফিজ নিজে গুরুত্বপূর্ণ সময়ে কীভাবে যোগাযোগ রক্ষা করেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটারদের সঙ্গে? বোলিং কোচ মুত্তিয়াহ মুরালিধরন রহস্য ভেদ করলেন।

ভারতের একটি ইংরেজি দৈনিকে লংকান কিংবদন্তি জানিয়েছেন, ইংরেজি কিংবা হিন্দি না-জানা মুস্তাফিজ কীভাবে ভাষাগত সমস্যার সমাধান করেন। ‘এক্ষেত্রে গুগল ট্রান্সলেটর হল সমাধান। আমরা যা বলি, মুস্তাফিজ সেগুলো ট্রান্সলেট করে। এভাবেই আমরা তার সঙ্গে কমিউনিকেট করি’, বলেছেন মুরালি।

অবশ্য মুস্তাফিজের ইংরেজি বলতে না পারা নিয়ে আক্ষেপ নেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারেরও। তার কাছে ‘বোলার’ মুস্তাফিজের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ।

ওয়ার্নার বলেছেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ। সে ইংলিশ কিংবা হিন্দি বোঝে না। যেভাবে আমরা তার সঙ্গে যোগাযোগ রক্ষা করি সেটা হাস্যকর। কিন্তু সে একটা অসাধারণ প্রতিভা, যা বেশিরভাগ সময়েই সমস্যাগুলো সমাধান করে ফেলে।’

প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়ে একের পর এক চমক দেখিয়ে চলেছেন মুস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তার ‘কৌশলী’ বোলিং প্রতি ম্যাচেই কোনো না কোনোভাবে এগিয়ে নিয়েছে ডেভিড ওয়ার্নারদের। সাত ম্যাচে আট উইকেট নেয়ার সঙ্গে একবার ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মুস্তাফিজ। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে