,

ভিখারিনীর বাক্সে ২ কোটি রুপি!

151518456নিউজ ডেস্ক : লোক মুখে প্রায় শোনা যায়, কোনো কোনো ভিক্ষুকের ধন-সম্পত্তি ধনী লোকদের থেকেও বেশি। যা কেউ কেউ বিশ্বাস করেন আবার কেউ কেউ কথাটি শুনে এড়িয়ে যান। তবে কথাটা যে একেবারে মিথ্যা নয় তা ভারতের রাজস্থানের এক ভিখারিনীর ঘরের বাক্স থেকে ২ কোটি রুপির ব্যাংক হিসাবের কাগজপত্র উদ্ধার পর আবারও প্রমাণিত হলো। জানা গেছে, নিঃসন্তান দম্পতির বাস ছিল রাজস্থানের আজমীরের নাল্লাবাজার এলাকার একটি মন্দির চত্বরের একটি ছোট ঘরে। বৃদ্ধ স্বামী প্রেমনারায়ণ দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সরকারি হাসপাতালের বিছানায়।

স্বামীর মৃত্যুর পর প্রতিবেশীদের থেকে ভিক্ষা করে কোনো রকমে দিন পার করতেন তার বৃদ্ধা স্ত্রী কনকলতা। জীবনের ৭ দশক পেরিয়ে তিনি পরলোকে গিয়েছেন গত বৃহস্পতিবার। স্থানীয়দের চাঁদার টাকায় সম্পন্ন হয়েছে শেষকৃত্য। অথচ মৃত্যুর পর ওই ভিক্ষুকের ঘরের একটি বাক্সে পাওয়া গেল দু’কোটি রুপির ফিক্সড ডিপোজিটের কাগজপত্র। এদিকে, প্রতিবেশীদের উদ্যোগেই সেই ফিক্সড ডিপোজিটের কাগজ জমা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকে। কিন্তু বৃদ্ধার কোন উইল না থাকায় এবং তাঁর কোন সন্তান না থাকায় সমস্যায় পড়ছে ব্যাংক কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে