,

ফেনী প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলায় সভাপতিসহ চারজন আহত

feni20160418034934নিউজ ডেস্ক : ফেনী প্রেসক্লাবের ভেতরে সন্ত্রাসী হামলায় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে কলেজে পাঠানো হয়েছে।

সন্ত্রাসী হামলায় আরো আহত হয়েছেন দৈনিক জনতা প্রতিনিধি মফিজুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি জাফর সেলিম, একাত্তর টিভির প্রতিনিধি জহিরুল হক মিলু। তাঁদেরকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল সোমবার রাত ৯টার দিকে রফিকুল ইসলাম ও তাঁর সহকর্মীরা প্রেস ক্লাবের দেয়ালে আলোচনা সভার ব্যানার লাগাচ্ছিলেন। এ সময় অতর্কিতে সময় টিভির ব্যুরো চীফ বখতেয়ার মুন্না, মাছরাঙ্গা টিভির প্রতিনিধি জমির বেগসহ বহিরাগত সন্ত্রাসীরা ক্লাবের দোতালায় ঊঠে রফিকসহ অন্যদের উপর হামলা চালায়।

এতে রফিকের মাথা ফেটে যায় এবং বাকিরা আহত হয়। রক্তাক্ত অবস্থায় রফিককে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফেনী সদর হাসপাতালে সাংবাদিকদের রফিক জানান, বখতেয়ার মুন্না তার মাথায় মাথায় ছুরি দিয়ে আঘাত করেছেন। জমির বেগসহ অন্যান্য বহিরাগতরা চেয়ার ও লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায়।

হাসপাতালে ফেনীর পুলিশ সুপার মো: রেজাউল হক সাংবাদিকদের জানান, সিনিয়ররা বসে বিষয়টি সমঝোতা করুন। নাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ সুপারের এ বক্তব্যে হাসপাতালে উপস্থিত সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে উঠেন।

এ প্রতিবেদন লেখার সময় সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত মুন্না ও রফিকের সহযোগীরা ফেনী মডেল থানায় মামলা দায়েরের জন্য অবস্থান করছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা