বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে ২২ শিশু হত্যা, ধর্ষণ ৩৪ ও খুন ৮০

download (82)দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মনে করে দেশের অন্যতম মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এপ্রিল মাসে পারিবারিক কোন্দলে আাহত ও নিহত, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, সামাজিক ও রাজনৈতিক সহিংসতা ,শিশু হত্যার ঘটনা ছিল উল্লেখযোগ্য।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এপ্রিল মাসের মনিটরিং-এ পাওয়া তথ্য-উপাত্ত থেকে দেখা যায়,

শিশু হত্যা ও নির্যাতনঃ এপ্রিল মাসে ২২ শিশুকে হত্যা করা হয় আর নির্যাতনের শিকার হয় ৭৮ জন শিশু। চট্টগ্রামের বোয়ালখালীতে শিশুকন্যাকে শ্বাসরুদ্ধ কওে হত্যা করে মা। কুমিল্লায় হত্যার শিকার হয় এক শিশু । এ মাসে শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনা ঘটে। সোনারগাঁয়ের এক স্কুলের ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে শিক্ষক। ঝালকাঠিতে এক মাদ্রাসা শিক্ষক প্রায় ২০ ছাত্রের চুল কেটে দেয়। বরিশালে চুরির দায়ে দুই শিশুকে গাছে বেঁধে নির্নম নির্যাতন করা হয়।

যৌতুকঃ এ মাসে যৌতুকের কারনে প্রাণ দিতে হয়েছে ৩ জন নারীকে। যৌতুকের কারনে নির্যাতিত হয়ে আহত হয় ৩ জন নারী। সাতক্ষীরা জেলার দেবহাটায় উপজেলায় যৌতুকের কারনে আলেয়া নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করে স্বামী ও শ্বশুর । বাকীদুটো হত্যাকান্ড ঘটে বরিশাল ও পিরোজপুরে। সিরাজগঞ্জে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে এক স্বামী পিটিয়ে রক্তাত্ব করে। নারায়ণগঞ্জেও দুই গৃহবধূ নির্যাতনের শিকার হয়।

পারিবারিক কলহঃ পারিবারিক কলহে এপ্রিল মাসে নিহত হন ৯ জন, আহত হন ১১ জন। তাছাড়া এ মাসে বিভিন্ন কারনে স্বামীর হাতে নিহত হন ১৬ জন নারী। পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্ধ, রাগ, পরকীয়া সহ বিভিন্ন পারিবারিক কারনে এই সব মৃত্যু সংগঠিত হয় বলে জানা গেছে।

ধর্ষন : এপ্রিল মাসে মোট ধর্ষণের শিকার হয়েছে ৩৪জন নারী ও শিশু ।
এদের মধ্যে ধর্ষণের শিকার হয় ১৪ জন নারী, ১১ জন শিশু ধর্ষণের শিকার হয় । ৬ জন নারী গণ ধর্ষণের শিকার হয় । ধর্ষণের পর হত্যা করা হয় ৩ জনকে। লক্ষীপুরে গণধর্ষণের শিকার হয় দুইবোন। সিরাজদীখান উপজেলার বারুচর ইউনিয়নে ধর্ষণের শিকার হয় এক গৃহবধূ। এ মাসে ধর্ষণের ঘটনা বেশী ঘটে ঢাকা বিভাগে। গণ ধর্ষণের পর হত্যার ঘটনা দুটো ঘটে ময়মনসিংহ ও নারায়নগঞ্জে

ক্রস ফায়ারে নিহত : এপ্রিল মাসে ক্রস ফায়ারের নামে মৃত্যু হয় ৫ জনের, এর মধ্যে পুলিশের ক্রস ফায়ারে নিহত হয় ৩ জন , র‌্যাব কর্তৃক ২ জন । জেল হেফাজতে ৪ জনের মৃত্যু হয় বিভিন্ন কারনে। তাছাড়া ভারতীয় সীমান্ত বাহিনী কর্তৃক নিহত হয় ২ জন।

আত্মহত্যা : এপ্রিল মাসে আত্মহত্যা করেছে ৩৪ জন । এদের মধ্যে ১৪ জন পুরুষ ও ২০ জন নারী। এর মধ্যে ঢাকাতেই আতœহত্যা করে ১১ জন নারী। বাকী ঘটনাগুলো ঘটে বারশাল, রাজশাহী, খুলনা ও সিলেটে । পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানীর কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
খুন :এপ্রিলে দেশে সন্ত্রাসী কর্তৃক নিহত হন ৮০ জন ও আহত হয় ৫২ জন। এ মাসেই দুর্বৃৃত্তদের হাতে খুন হন রূপবান পত্রিকার সম্পাদক জুলহাস ও তার বন্ধু তনয়। ৬ এপ্রিল খুন হন জগন্নাথ হলের ছাত্র ব্লগার নাজিম উদ্দিন। পত্রিকার খবর অনুযায়ী নোয়াখালীতে চাঁদা না দেয়ায় প্রকাশ্যে শাহানারা নামে এক নারীকে বিবস্ত্র করে পিটিয়েছে জনৈক্য যুবলীগ ক্যাডার।

সামাজিক অসন্তোষঃ প্রলম্বিত বিচার পদ্ধতি, সামাজিক নিরাপত্তার অভাব এই সবকিছু মিলেই দেশের আপামর জনসাধারনের মানসিক ও মানবিক চিন্তা চেতনার অবক্ষয়ের কারনে বেড়ে গেছে সামাজিক অসোন্তুষ আর এই সামাজিক অসন্তোষের শিকার হয়ে এই মাসে নিহত হয়েছেন ১৪ জন ,আহত হয়েছেন ১৮৫ জন। বেশীর ভাগ ঘটনাই ঘটেছে জমি জমা , দুই গ্রামের খেলা নিয়ে সংঘর্ষ বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।

রাজনৈতিক সহিংসতা : এপ্রিলে তৃতীয় দফা পৌর নির্বাচনকে কেন্দ্র করে , আধিপত্য বিস্তার, টেন্ডার বানিজ্য, এলাকা দখল, চাঁদাবাজি নিয়ন্ত্রন ও ক্ষমতার দাপট প্রদর্শনের ইউপি নির্বাচন সংঘর্ষে আহত হয় ১১৮৭ জন ও নিহত হয় ৩০ জন। অন্যান্য রাজনৈতিক কারনে আহত হয় ১১৪ জন ও নিহত হন ৩ জন।

অন্যান্য সহিংসতার ঘটনাগুলোর মধ্যে, মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ৪ জন, আহত হয় ৪ জন। তাছাড়া পানিতে ডুবে, অসাবধানবসত, বিদ্যুৎপৃস্ট হয়ে মৃত্যুবরন করেছে ৭৫ জন। গণপিটুনিতে নিহত হয় ৬ জন। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ৩ জনের। বিরোধী রাজনৈতিক দলকে নিয়ন্ত্রনের জন্য রাজনৈতিক অজুহাতে ৯৮ জন গনগ্রেফতার হয়েছে ।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মনে করে বিদ্যমান মানবাধিকার লংঘন অব্যাহত থাকলে একদিকে যেমন দেশের অগ্রগতি ব্যাহত হবে অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠার যে অঙ্গিকার তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে । আইনের সঠিক প্রয়োগ,অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি, নৈতিক অবক্ষয় রোধে বিভিন্ন পর্যায়ে কাউন্সিলিং, আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, ভালো কাজের জন্য পুরষ্কার, সামাজিক সংগঠন গুলোর বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ইত্যাদির মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব বলে মনে করে সংস্থাটি।