,

দৃষ্টিশক্তি উন্নত করতে গুগলের যন্ত্র

18984-eye-1নিউজ ডেস্ক : চোখ মানব শরিরের সবচেয়ে গুরুত্বপূর্ন অঙ্গ। চোখের দৃষ্টিশক্তি উন্নত করতে গুগল একটি যন্ত্র তৈরি করতে পারে, যা চোখের মণিতে ব্যবহার করা যাবে। গুগল সম্প্রতি যুক্তরাষ্ট্রে এ যন্ত্রের পেটেন্ট আবেদন করেছে। এতে চোখে লেজার সার্জারির পরিবর্তে যন্ত্রটি সরাসরি ইনজেকশন আকারে দেওয়া যাবে।

ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, যন্ত্রটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে রেটিনাতে আলোর ফোকাস বাড়াতে সাহায্য করবে। চোখে যাঁরা কম দেখেন, তাঁদের দৃষ্টিশক্তি উন্নত হবে। এ যন্ত্রটিতে নিজস্ব তথ্যভান্ডার, রেডিও ও লেন্স থাকবে। এটি দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে একটি অ্যানটেনার সাহায্যে শক্তি সংগ্রহ করবে।

গুগল কর্তৃপক্ষ অবশ্য নতুন এই যন্ত্র সম্পর্কে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি। গুগল যন্ত্রটির পেটেন্ট করালেও শিগগিরই যন্ত্রটি বাজারে আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনেক পেটেন্ট করালেও অনেক যন্ত্রই শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। তবে গুগলের এ যন্ত্রটির জন্য অনেকে চোখ খোলা রাখবেন। তথ্যসূত্র: সিনেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা