,

‘বাণিজ্যের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রকে ধর্ষণ করছে’

trump_11631_1462191657আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ‘ধর্ষণ’ করার অভিযোগ করেছেন। চীনের বাণিজ্যনীতির সমালোচনা করতে গিয়ে তিনি একথা বলেন।

রোববার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেয়া বক্তব্যে ‘চীন বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় চুরি’-র জন্য দায়ী বলে মন্তব্য করেন ট্রাম্প। কোটিপতি এই ব্যবসায়ী দীর্ঘদিন যাবত চীনের বিরুদ্ধে রপ্তানি বাড়ানোর উদ্দেশ্যে মুদ্রা বিনিময়ে কারসাজির অভিযোগ করে আসছেন। তিনি বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের শ্রমিক এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‘চীনকে আর আমাদের দেশকে ধর্ষণ করতে দেয়া যাবে না। আমরা সেটা করতে দিচ্ছি’ -বলেন ট্রাম্প। নির্বাচনী ইশতেহারে ‘যুক্তরাষ্ট্রের ব্যবসা এবং শ্রমিকদের প্রতিযোগিতার স্বার্থে চীনের সাথে আরও ভালো সমঝোতার’ আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

এই প্রথমবার চীনের সাথে বাণিজ্য বিষয়ে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে নিয়মিতভাবেই প্রচারণায় এধরণের বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। শুক্রবার রিপাবলিকান দলের একটি সম্মেলনে যোগ দিতে গেলে বিক্ষোভকারীদের কারণে তাকে পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়।

অভিবাসন বিষয়ে তার দৃষ্টিভঙ্গির কারণে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়। ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর সাথে একটি সীমান্ত দেয়াল তৈরির বিষয়ে বদ্ধপরিকর এবং তিনি মেক্সিকানদের ‘ধর্ষণকারী’ বলেও আখ্যায়িত করেছেন। -বিসিবি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা