,

নাসিরনগরে বজ্রপাতে দুই কৃষকের মূত্যু

download (80)নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে । উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের হাজ্বী শাহেদ মিয়ার ছেলে নুরুদ্দিন (২২) নামে এক কৃষক বাড়ির পাশে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামের নুর হোসেনের ছেলে মোঃ রতন মিয়া(৩০) আয়নার গোপ মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মারা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ ও চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল আহাদ জানান,জমিতে ধান কাটার সময় ওই দুই কৃষক বজ্রপাতে মারা যায়।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা