,

১০ মে হজের নিবন্ধন কার্যক্রম শুরু

masjidনিউজ ডেস্ক : প্রাক-নিবন্ধনের পর আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে হজের নিবন্ধন কার্যক্রম। নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে নিবন্ধন চলবে ২৬ মে পর্যন্ত। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি হজযাত্রীদের হজ প্যাকেজের ১ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা এজেন্সিগুলোর ব্যাংকের (অনুমোদিত ২৩টি ব্যাংক) মাধ্যমে বিজনেস অটোমেশনের প্রস্তুত করা পেমেন্টে ভাউচারে সোনালী ব্যাংকে নির্ধারিত হিসাবে জমা দিতে হবে। কেবলমাত্র ব্যাংকে টাকা পরিশোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই হজযাত্রীদের পিলগ্রিম আইডি দেয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৬ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম গত ২৮ মার্চ সম্পন্ন হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৮ হাজার ১৯৭ জন প্রাক-নিবন্ধনকারী ও গাইড মোনাজ্জেমসহ কোটা পূর্ণ হয়েছে। বর্তমানে চলতে থাকা প্রাক-নিবন্ধনকারীদের ২০১৭ সালের হজে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

তবে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ২০১৬ সালের প্রাক-নিবন্ধন চলমান রয়েছে। প্রত্যেক হজ এজেন্সিকে বাড়ি বা হোটেল ভাড়া, খাওয়া খরচ ও পরিবহন ফি বাবদ আলাদা অর্থ সৌদি আরবে এজেন্সির নামে ব্যাংক হিসাবে জমা রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গত ২৭ এপ্রিলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৪৪ জন। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন। সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বমোট প্রাক-নিবন্ধিত হজযাত্রী ১ লাখ ৩৭ হাজার ৪৪৪ জন।

আগামী ১০ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশে থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার বাকি ৯১ হাজার ৭৫৮ জন (গাইড ও অন্যান্যসহ ৩,৫৫৮ জন সংরক্ষিত, সাধারণ হজযাত্রী ৮৮,২০০ জন) বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালন করতে পারবে। গত ২০ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও মূলত হজের প্রাক-নিবন্ধন শুরু হয় ২৩ মার্চ। প্রাক-নিবন্ধন ফি সরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার টাকা ও বেসরকারি হজযাত্রীদের ক্ষেত্রে ৩০ হাজার ৭৫২ টাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা