,

মে মাস জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে

full_692406200_1437114356নিউজ ডেস্ক : তীব্র তাপদাহের পর গত রোববার দেশজুড়ে বৃষ্টি হওয়ায় স্বস্তি এসেছে জনজীবনে। কয়েকদিনের টানা গরমের পর বৃষ্টিতে সারাদেশে বিরাজমান তাপপ্রবাহও কমে এসেছে।

সোমবারও কম-বেশি বৃষ্টি হয়েছে রাজশাহী ছাড়া দেশের বাকি অংশে। মঙ্গলবার দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে দিনের তাপমাত্রা এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ সময় ঢাকা, রাজশাহী, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগের বিরাজমান তাপপ্রবাহ কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর তাদের দেওয়া পূর্বাভাসে জানাচ্ছে, মে মাসজুড়ে স্বাভাবিক পরিমাণ বৃষ্টি হবে। অবশ্য বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ও দেখা দিতে পারে। এমনকি দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র দুই থেকে তিনটি মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সংঘটিত হতে পারে বিভিন্ন মাত্রার কালবৈশাখী।

পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে ঢাকায় ১৩ থেকে ১৫ দিন, চট্টগ্রামে ১১ থেকে ১৩ দিন, সিলেটে ১৮ থেকে ২০ দিন, রাজশাহীতে ১০ থেকে ১২ দিন, রংপুরে ১১ থেকে ১৩ দিন, খুলনায় ৮ থেকে ১০ দিন এবং বরিশালে ১০ থেকে ১২ দিন বৃষ্টিপাত হতে পারে।

আগামী মে মাসজুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে আরও জানাচ্ছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী এবং অন্যান্য স্থানে তিন থেকে চার দিন হালকা বা মাঝারি কালবৈশাখী হতে পারে। অধিদপ্তর জানায়, এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে শতকরা ৫২ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা