,

‘আইনের আওতায় আনা হবে রিজার্ভ চুরিতে জড়িতদের ‘

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো অর্থের পুরোটাই (১৯ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার) ইতোমধ্যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, নিউইয়র্কে জমা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।চুরি যাওয়া অর্থ ফেরত দিতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম নিতে ইতোমধ্যে ফিলিপাইন সিনেটের ব্লু রিবন কমিটি এএমএলসি’কে নির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি।

 

abul-mal-abdul-muhit
অর্থমন্ত্রী বলেন, এ ঘটনায় দায়েরকৃত মামলা বর্তমানে তদন্তাধীন; এ অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি দেশি বা বিদেশি যেই হোক না কেন, সম্ভাব্য সব আইনের আওতায় তাকে আনা হবে।এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলে জান‍ান অর্থমন্ত্রী।
সোমবার দশম জাতীয় সংসদের দশম অধিবেশনের ৬ষ্ঠ কার্যদিবসে টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান গত ১৫ মার্চ পদত্যাগ করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের দু’জন ডেপুটি গভর্নরকে তাদের সাথে সম্পাদিত চুক্তির অবসায়নক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে