,

মাছের মৃত্যুতে বিক্ষোভ!

 
আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের কেন্দ্রীয় উপকূলে বিপুল পরিমাণ মাছের মৃত্যুতে বিক্ষোভ করেছে দেশটির শত শত মানুষ। ভিয়েতনামে বড় ধরনের প্রতিবাদ-মিছিল বিরল। কিন্তু রবিবারের বিক্ষোভের ব্যাপারে পুলিশ সম্মতি দেয় এবং রাস্তা খালি করে দিয়ে মিছিল এগিয়ে যাওয়ায় সহায়তা করে। 89529101

 

প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের প্রথম দিক থেকে ভিয়েতনামের ২০০ কিলোমিটার (১২৫ মাইল) উপকূলজুড়ে অসংখ্য মাছ মরে ভেসে উঠছে। এজন্য তাইওয়ানিজ ফরমোসা প্লাস্টিকসের মালিকানাধীন ইস্পাত কারখানাকে দায়ি করছে দেশটির জনগণ।

তবে দেশটির সরকারি তদন্তে তাইওয়ানিজ ফরমোসা প্লাস্টিকসের মালিকানাধীন ইস্পাত কারখানার সঙ্গে মাছের এই মৃত্যুর কোনো সম্পর্ক খুঁজে পায়নি।

_89529100_89529099

কিন্তু রাজধানী হ্যানয়ে বিক্ষোভকারীরা ওই কোম্পানিকেই দোষারোপ করছে এবং ‘ফরমোসা আউট’ লেখা প্ল্যাকার্ডও বহন করে তারা। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ফরমোসা পরিবেশ ধ্বংস করে অপরাধ করছে’। অপর একজনের প্ল্যাকার্ডে লেখা, ‘কে কেন্দ্রীয় অঞ্চলের পানি বিষাক্ত করছে?’

গত শুক্রবার দেশটির পরিবেশমন্ত্রী ট্রান হং হা বলেন, মাছের এই লাগামহীন মৃত্যু পরিবেশের বিশাল ও গুরুতর বিপর্যয়। সরকার এ ব্যাপারে একটু দেরিতেই কাজ শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা