,

ইরান সফরে দ. কোরিয়ার প্রেসিডেন্ট, কয়েক বিলিয়ন ডলারের চুক্তি

 
আন্তর্জাতিক ডেস্ক : কয়েক বিলিয়ন ডলারের বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সোমবার ইরানে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই। তার সাথে দেশটির কয়েকজন মন্ত্রী এবং ব্যবসায়ী নেতাদের বড় একটি প্রতিনিধি দল।ইরানের রাজধানী তেহরান পৌঁছে প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে স্বাগত বৈঠক করেন পার্ক। ইরানী রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পার্কের সাথে ২৩০-এরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন। ইতিমধ্যে দুই দেশ বেশ কয়েকটি চুক্তিতেও উপনীত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

 

2016_05_02_18_21_45_moJBsY5B6KOHYZB26ljQNaf2SuMgfQ_original

এসব চুক্তির মধ্যে রয়েছে: বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে পারস্পারিক সহায়তা চুক্তি, বাণিজ্যিক চুক্তি এবং জ্বালানি চুক্তি। ইরান এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে দিনটিকে একটি স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেছে আল জাজিরা। পরে দুই নেতা নিরাপত্তা ইস্যুতেও আলাচনা করবেন বলেও জানানো হয়েছে।

 

 

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রধান শত্রু উত্তর কোরিয়ার সাথেও মিত্রতা আছে ইরানের। তেহরান এবং পিয়ংইয়ং মিলে যুদ্ধাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে পশ্চিমারা। চতুর্থ বারের মতো পারমাণবিক পরীক্ষা এবং দূর পাল্লার রকেট পরীক্ষার কারণে সর্বশেষ উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। পরমাণু অস্ত্র উপাদনের কথা অবশ্য ইরান সব সময়ই অস্বীকার করে আসছে।

 

গত বছরের শেষের দিকে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু ইস্যুতে ইরানের চুক্তি হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে তা কার্যকর হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করছে তারা। এদিকে দক্ষিণ কোরিয়ারও প্রয়োজন হয় প্রচুর জ্বালানি। আর তা সংগ্রহের জন্য ইরানকে সম্ভাব্য উৎস হিসেবে মনে করছে দেশটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা