,

জাহাজ ধর্মঘট প্রত্যাহার মন্ত্রীর আশ্বাসে 

 

 

নিজস্ব প্রতিবেদক : অনির্দিষ্ট ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে জাহাজ মালিকরা। সোমবার (২ মে) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকার ও মালিক প্রতিনিধির বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়।বৈঠকে নৌমন্ত্রী মালিক প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, ‘আপনাদের যে যৌক্তিক দাবিগুলো তা যুক্তিযুক্তভাবে বিবেচনা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে বেতন কাঠামো নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে।’

1462186089

শ্রমিকদের বর্ধিত মজুরি দিতে অনীহা জানিয়ে গত ২৬ এপ্রিল থেকে অনির্দিষ্ট ধর্মঘট ডাকে জাহাজ মালিকরা। তারা বলেন, মালিকদের উপর বর্ধিত এ বেতন-ভাতা চাপিয়ে দেয়া হয়েছে। এটা দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের ডাকে গত ২০ এপ্রিল (বুধবার) রাত ১২টা থেকে সারা দেশে নৌযান ধর্মঘট শুরু হয়।

 

টানা ৬ দিন ধর্মঘটের পর ২৬ এপ্রিল সরকারের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনায় বসে মালিক ও শ্রমিকরা। বেতন বাড়ানোর দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নৌযান শ্রমিকরা।মন্ত্রীর উপস্থিতিতে শ্রমিকদের দাবি মানা না মানা নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি জাহাজি মালিক প্রতিনিধিরা। পরে তারা জানায় বর্ধিত বেতন দিতে তারা অপারগ। বর্ধিত বেতন কার্যকরের ঘোষণায় ২৬ এপ্রিল থেকে পাল্টা ধর্মঘট ডাকে জাহাজ মালিকরা।

 

নৌ পথে পণ্য আনা-নেয়ায় ব্যবসায়ীদের ক্ষতির মুখে সোমবার (২ মে) ফের স্বপক্ষের প্রতিনিধিদের বৈঠকে ডাকে নৌমন্ত্রণালয়। সচিবালয়ে নৌমন্ত্রী সভাপতিত্বে দীর্ঘ ব্ঠৈকের পর নৌমন্ত্রীর আশ্বাসে জাহাজ মালিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।এতে দেশের দুই সমুদ্রবন্দর চট্টগ্রাম, মংলা এবং সব নদীবন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা